ঢাকা: ভিয়েতনামে করোনার একটি ধরন শনাক্ত করা হয়েছে যেটি যুক্তরাজ্য এবং ভারতের ধরনের সংমিশ্রণ। এই ধরনটির নাম দেওয়া হয়েছে ‘হাইব্রিড’ কোভিড। । করোনার এই ধরনটি আগের সবগুলোর চেয়ে বেশি বিপজ্জনক এবং এটি দ্রুত বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সর্বশেষ শনাক্ত করোনার এ নতুন ধরনকে ‘খুব বেশি বিপজ্জনক’ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা জিন সিকোয়েন্সিং করছিলাম। তাতে এক করোনা রোগীর দেহে এমন একটি স্ট্রেন মিলেছে, যেটি ভারতীয় ও ব্রিটেন স্ট্রেনের মিশ্রণ। আরও ভেঙে বললে, এটি আসলে ছিল ব্রিটেন স্ট্রেন। তার সঙ্গে মিশেছে ভারতীয় স্ট্রেন।
বিশেষজ্ঞরা বলছেন, ভাইরাস সব সময়ই পরিবর্তিত হয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই এই পরিবর্তন সম্পূর্ণ হয় না। আবার কোনো কোনো ক্ষেত্রে কিছু ভাইরাস অনেক বেশি সংক্রামক হয়ে উঠতে পারে।
ভারত-ব্রিটেন মিশ্রণ, চিহ্নিত নতুন স্ট্রেন।
২০২০ সালের জানুয়ারিতে চীনে করোনা প্রথম করোনা শনাক্ত হওয়ার পর থেকে এই পর্যন্ত করোনার হাজার হাজার মিউটেশন শনাক্ত করা হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী নুয়েন থান লং সরকারি এক বৈঠকে বলেন, করোনার এই হাইব্রিড ধরন আগের সব ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসে দ্রুত ছড়ায়। সম্প্রতি করোনায় আক্রান্ত হওয়া রোগীদের ওপর পরীক্ষা চালানোর পর এটি আবিষ্কার করা হয়।
গত অক্টোবরে ভারতীয় করোনার ধরন (বি.১. ৬১৭.২) শনাক্ত হয়। গত বছরের ডিসেম্বরে করোনার যুক্তরাজ্য ধরন (বি.১. ১.৭) শনাক্ত হয়। বিশেষজ্ঞরা বলছেন, করোনার যুক্তরাজ্য ধরনের চেয়ে ভারতীয় ধরন দ্রুত ছড়ায়।
এর আগে বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার দুই ডোজ করোনার ভারতীয় ধরনের ক্ষেত্রে খুবই কার্যকর। এ ছাড়াও এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে, করোনাভাইরাসের কোনো পরিবর্তিত রূপ অনেক মানুষের গুরুতর অসুস্থতার কারণ হয়ে দাঁড়িয়েছে তবে ভাইরাসের মূল ধরনটির মতোই অন্যান্য ধরনও বয়স্ক এবং অন্যান্য অসুস্থতা আছে এমন লোকজনের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।
সম্প্রতি সময়ে ভিয়েতনামে করোনার সংক্রমণ আরও বেড়েছে। করোনা মহামারির শুরু থেকে এখন পর্যন্ত দেশটিতে ৬ হাজার ৭ শ'র বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশিই চলতি বছরের এপ্রিলের শেষের দিক থেকে শনাক্ত হয়েছে। ভিয়েতনামে এ পর্যন্ত করোনায় ৪৭ জনের মৃত্যু হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৩ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৯ ঘণ্টা আগে