পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসে তিন শতাধিক মানুষ চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া অন্তত ১ হাজার ১০০ বাড়িঘর ভেসে গেছে। আজ শনিবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ কথা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আশঙ্কা করা হচ্ছে, এই ভূমিধসের কারণে শতাধিক লোক নিহত হয়েছে।
পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের পোরগেরা-পাইলা জেলার প্রত্যন্ত মুলিতাকার ছয়টি গ্রামে স্থানীয় সময় গতকাল শুক্রবার ভোরে ভূমিধসের ঘটনা ঘটে। এলাকাটি রাজধানী পোর্ট মোর্সবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। এনগার প্রাদেশিক প্রশাসক স্যান্ডিস সাকা বলেছেন, ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পুলিশ, দুর্যোগ ও স্বাস্থ্যকর্মীদের এলাকাটিতে পাঠানো হয়েছে।
মুলিতাকা ছাড়াও রাজধানী কাওকালাম গ্রামে ভূমিধসে শতাধিক লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। পাপুয়া নিউগিনির স্থানীয় সংবাদমাধ্যম পাপুয়া নিউ গিনি পোস্ট কুরিয়ার দেশটির পার্লামেন্ট সদস্য আইমোস আকমের মন্তব্যের বরাত দিয়ে বলেছে, অস্ট্রেলিয়ার উত্তরে প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে ভূমিধসে ৩০০ জনেরও বেশি মানুষ এবং ১ হাজার ১৮১টি বাড়ি চাপা পড়েছে।
অস্ট্রেলিয়ার ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড ডিপার্টমেন্ট (ডিএফএটি) শনিবার জানিয়েছে, এনগা প্রদেশের মুলিতাকা অঞ্চলে ভূমিধসের কারণে ছয়টিরও বেশি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে। ডিএফএটি—এর মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘পোর্ট মোর্সবিতে অস্ট্রেলিয়ার হাইকমিশন ক্ষয়ক্ষতি ও হতাহতের পরিমাণ সম্পর্কে বিশদ মূল্যায়নের জন্য পাপুয়া নিউগিনি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগে রাখছে।’
অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, জরুরি সেবাদানকারী দলগুলোকে স্বল্প জনবসতিপূর্ণ এলাকায় পাঠানো হয়েছে। ভূমিধসের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। এসব উপদ্রুত এলাকায় এখন উদ্ধারকাজ চালানো ও ত্রাণসহায়তা দেওয়ার একমাত্র উপায় হেলিকপ্টার।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
১০ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
৩১ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৮ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে