
টানা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে এ সপ্তাহে শ্রীলঙ্কায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ১৪ জন। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি)।
এএফপির প্রতিবেদন থেকে জানা যায়, ১৭ নভেম্বর থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ ও টানা ভূমিধসে দেশটিতে সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে পাহাড়ি জেলা বাদুল্লায়। সেখানে পাহাড় ধসে চাপা পড়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। পাশের জেলা নুয়ারা এলিয়াতে একইভাবে আরও চারজনের মৃত্যু হয়েছে।
এ পর্যন্ত প্রায় ৪০০ বাড়িঘর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে। ১৭টি জেলার ৪ হাজারের বেশি মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ হাজার ১০০-এর বেশি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, দেশজুড়ে নদীর পানি দ্রুত বাড়ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু জায়গায় সরে যেতে বলা হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে সারা দেশে চলমান বার্ষিক পরীক্ষা দুই দিনের জন্য স্থগিত করেছে সরকার।
আটটি পাহাড়ি জেলায় রেড অ্যালার্ট ভূমিধস সতর্কবার্তা জারি করেছে কর্তৃপক্ষ। এসব এলাকায় খাঁড়া ঢাল, পাহাড়ি বসতি ও ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে বড় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানায়, বর্তমানে শ্রীলঙ্কায় উত্তর–পূর্ব মৌসুমি বৃষ্টি চলছে, তবে দ্বীপের পূর্ব দিকে একটি নিম্নচাপ তৈরি হওয়ায় বর্ষণ আরও তীব্র হয়েছে।
আজ দেশব্যাপী ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। উত্তর–পূর্বাঞ্চলের কিছু এলাকায় ২৫০ মিলিমিটার পর্যন্ত অতিবৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এরই মধ্যে বাত্তিকালোয়া জেলায় ৩০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।
গত বছরের জুনের পর এই সপ্তাহে এশিয়ার দেশটিতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। সে সময় ভারী বর্ষণে ২৬ জন নিহত হয়েছিল। গত ডিসেম্বরেও বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু হয়।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশটিতে বন্যা ও আকস্মিক দুর্যোগের হার বাড়ছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে