
অভিবাসী কোটা জালিয়াতির অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়া দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)। দেশটির সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে প্রায় ৪০ বছর বয়সী গ্রেপ্তার ওই ব্যক্তির পরিচয় হিসেবে ‘পরিচালক’ ও ‘ভিআইপি’ উল্লেখ করা হয়েছে। তবে তাঁর বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেওয়া হয়নি। তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সেলাঙ্গর এমএসিসির পরিচালক আলিয়াস সলিম।
ফ্রি মালয়েশিয়া টাইমস বলছে, অস্তিত্বহীন দুটি প্রকল্পের জন্য ৬০০ প্রবাসী কর্মী নিয়োগের কোটার বিপরীতে কর মওকুফের আবেদন করেন বাংলাদেশি এই ভিআইপি। মওকুফের আবেদনের করের পরিমাণ প্রায় সাড়ে ছয় লাখ রিঙ্গিত।
এমএসিসির স্থানীয় কর্তৃপক্ষ অনুসন্ধানে করে জানতে পারেন, ওই ব্যক্তির উল্লেখিত প্রজেক্ট ভুয়া। এর পরিপ্রেক্ষিতেই তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। পরে আরও জিজ্ঞাসাবাদের জন্য ১৭ নভেম্বর পর্যন্ত রিমান্ডে দিয়েছে আদালত। তিনি এখন কারাগারে আছেন।
ফ্রি মালয়েশিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে ওই ব্যক্তি অভিবাসী কোটা কর মওকুফের আবেদন করেছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে