
পাকিস্তানে ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শোভাযাত্রার আগে আত্মঘাতী হামলকারী পুলিশের গাড়ির কাছে গিয়ে বিস্ফোরণ ঘটিয়েছিলে বলে পুলিশ জানিয়েছে। বেলুচিস্তানের মাস্তাংয়ে এ হামলার ঘটনায় এ পর্যন্ত অন্তত ৫২ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মাস্তাংয়ের সহকারী কমিশনার (এসি) আত্তা-উল-মুনিম পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য ডনকে বলেন, আজ শুক্রবার শহরের আল-ফালাহ রোডের মসজিদের কাছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে শোভাযাত্রার উপলক্ষে সমবেত হতে থাকলে বিস্ফোরণের ঘটনা ঘটে। দিনটি পাকিস্তানের সরকারি ছুটির দিন।
আর পুলিশ উপমহাপরিদর্শক মুনির আহমেদ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ‘হামলাকারী পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্টের গাড়ির কাছেই বোমার বিস্ফোরণ ঘটায়।’
তিনি আরও বলেন, ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মানুষ মসজিদের কাছে জড়ো হতে থাকলে সেখানে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
মাস্তাংয়ের সহকারী কমিশনার শহীদ সে পুলিশ কর্মকর্তাকে পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট নওয়াজ গিশকরি হিসেবে চিহ্নিত করেন। মাস্তাং শহরের স্টেশন হাউস কর্মকর্তা মোহাম্মদ জাভেদ লেহরিও বোমা হামলাটিকে আত্মঘাতী বোমা হামলা বলে নিশ্চিত করেছেন।
মাস্তাংয়ের উপকমিশনার আবদুল রাজ্জাক সাসোলি বলেন, ‘মদিনা মসজিদ থেকে শত শত মানুষের একটি মিছিল বের হওয়ার পর তা আল-ফালাহ রোডে পৌঁছালে আত্মঘাতী বোমা হামলাকারী তাদের টার্গেট করে।’
পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান এ হামলার দায় অস্বীকার করেছে।
বেলুচিস্তানের মহাপরিদর্শক আবদুল খালিক শেখ বলেন, আত্মঘাতী বোমা হামলাকারীকে থামাতে গিয়ে জীবন দিয়েছেন ডিএসপি গিশকরি।
তিনি বলেন, ‘সন্ত্রাসবাদের লক্ষ্যই হলো বেলুচিস্তানে অস্থিতিশীলতা ও বিশৃঙ্খলা তৈরি করা। বোমা হামলায় জড়িত এবং তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।’
মহাপরিদর্শক আবদুল খালিক শেখ বলেন, বিস্ফোরণের কারণে হতাহতদের প্রসঙ্গে শিগগিরই সরকারি বিবৃতি দিয়ে বিস্তারিত জানানো হবে।
তিনি সাংবাদিকদের বলেন, ‘বিস্ফোরণের ঘটনাস্থলে অন্য জরুরি বিভাগের পুলিশ টিম উপস্থিত রয়েছে। এ হামলায় ডিএসপিসহ আরও তিন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।’
বেলুচিস্তানের অন্তরীণ তথ্যমন্ত্রী জান আচাকজাই বলেন, ‘উদ্ধারকর্মীরা মাস্তাংয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। গুরুতর আহতদের কোয়েটার হাসপাতালে পাঠানো হচ্ছে এবং সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে।’
আচাকজাই বলেন, ‘শত্রুরা বিদেশিদের মদদে আমাদের ধর্মীয় সহিষ্ণুতা ও শান্তি ধ্বংস করতে চায়। এই বিস্ফোরণ যেকোনো দিক থেকেই অসহনীয়।’

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৩ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে