মিয়ানমারে সেনাশাসক ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি জোটের মধ্যে তীব্র সংঘাতের কারণে অন্তত ৯০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার।
গতকাল শুক্রবার মানবিক সহায়তা সমন্বয়বিষয়ক জাতিসংঘের সংস্থার (ওসিএইচএ) এক হালনাগাদ বিবৃতিতে বলা হয়, ৯ নভেম্বর পর্যন্ত মিয়ানমারের উত্তরাঞ্চলের শান প্রদেশে অন্তত ৫০ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছে।
ওসিএইচএ আরও বলেছে, নভেম্বরের শুরু থেকে পার্শ্ববর্তী সাগাইং অঞ্চল ও কাচিন প্রদেশে সেনাবাহিনী ও বিরোধীদের মধ্যে সংঘর্ষে আরও ৪০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
ওসিএইচএর তথ্য অনুযায়ী, ২৬ অক্টোবর সংঘাত শুরু হওয়ার পর থেকে বাস্তুচ্যুত হওয়া প্রায় সবাই ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে।
দুই সপ্তাহ আগে দ্য থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স নামের পরিচিত মিয়ানমারের অন্যতম শক্তিশালী জাতিগত সশস্ত্র জোট শান প্রদেশে এক ডজন সেনাচৌকিতে সমন্বিত হামলা শুরু করে।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৩৪ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
৩ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৫ ঘণ্টা আগে