প্রথমবারের মতো পারমাণবিক সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করেছে উত্তর কোরিয়া। আজ শুক্রবার এই ছবি প্রকাশ করা হয়। উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন দেশটির একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করার পর সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হলো।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শনকালে কিম জং-উন তাঁর দেশের পারমাণবিক অস্ত্রের ভান্ডার সমৃদ্ধ করার আহ্বান জানান। এ জন্য তিনি আরও বেশিসংখ্যক পারমাণবিক বোমার উপকরণ উৎপাদন করতে বলেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, কিম জং-উন পারমাণবিক অস্ত্রবিষয়ক প্রতিষ্ঠান (নিউক্লিয়ার উইপনস ইনস্টিটিউট) পরিদর্শন করেছেন। এ ছাড়া তিনি পারমাণবিক বোমার উপকরণ তৈরির একটি ঘাঁটি পরিদর্শন করেন।
প্রতিবেদনে প্রথমবারের মতো সেন্ট্রিফিউজের ছবি প্রকাশ করা হয়। ছবিতে উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের অন্তরালের বিরল দৃশ্য উঠে আসে।
উত্তর কোরিয়ার পারমাণবিক কার্যক্রমের ওপর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা রয়েছে।
প্রকাশিত ছবিতে দেখা যায়, ধাতব সেন্ট্রিফিউজের লম্বা সারির মাঝ দিয়ে হাঁটছেন কিম। এই যন্ত্রগুলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজে ব্যবহার করা হয়।
উত্তর কোরিয়ার নেতা কবে, কখন ওই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র পরিদর্শন করেছেন, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি। এ ছাড়া কেন্দ্রের অবস্থান সম্পর্কেও কিছু বলা হয়নি।
কেন্দ্রের কর্মীদের আরও বেশি কৌশলগত পারমাণবিক অস্ত্রের উপকরণ তৈরির আহ্বান জানান কিম জং-উন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের হুমকি মোকাবিলার জন্য উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিম জং-উন আরও বলেন, আত্মরক্ষা ও আগাম আক্রমণের সক্ষমতা অর্জনের জন্য এই অস্ত্রের প্রয়োজন রয়েছে।
উত্তর কোরিয়ার বেশ কিছু ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র রয়েছে বলে ধারণা করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত শনিবার ইরানে বিনা উসকানিতে হামলা চালায়। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা চালায়। এমনকি ইরান যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকেও অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল।
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্রে আক্রমণের কোনো পরিকল্পনাই ছিল না ইরানের। তেহরান আগে যুক্তরাষ্ট্র আক্রমণের পরিকল্পনা করেছিল—গোয়েন্দা তথ্যে এমন কোনো লক্ষণই ছিল না। মার্কিন কংগ্রেসকে এমনটিই জানিয়েছে পেন্টাগন।
১১ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মাত্রা ও সময় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সৌদি আরবের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তারা উপসাগরীয় মিত্রদের সতর্ক করেছেন, এমন কোনো পদক্ষেপ না নিতে যা তেহরান বা তাদের মিত্র গোষ্ঠীর পাল্টা প্রতিক্রিয়া উসকে দিতে পারে এবং অঞ্চলকে আরও বড় সংঘাতে ঠেলে দিতে পারে।
৩২ মিনিট আগে
যুদ্ধকে ইরানিরা খুব একটা ভয় পায় না, যতটা পায় আত্মসমর্পণকে। এই ধারণার প্রমাণ মেলে ইতিহাসের বাঁকে বাঁকে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের মাধ্যমে গঠিত সরকার কখনোই হুমকির কাছে মাথা নত করেনি। এমনকি সর্বশেষ যুদ্ধের আগেও ইরানিরা তাদের ন্যায্য অবস্থান থেকে সরে এসে যুদ্ধ ঠেকানোর চেষ্টা করেনি।
৩৫ মিনিট আগে