
সম্প্রতি নিউজিল্যান্ডের সংসদে মাওরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী হাকা নৃত্যের মাধ্যমে প্রতিবাদ জানিয়ে দুনিয়া জুড়ে পরিচিতি পেয়েছেন বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ক। এই প্রতিবাদে তাঁর সঙ্গে যোগ দিয়েছিলেন আরও দুই মাওরি এমপি। এবার তিন সাংসদকেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, বিরোধী দল তে-পাতি মাওরি পার্টির সংসদ সদস্য হানা মাইপি ক্লার্ককে সাত দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। আর দলটির দুই সহ-নেতা রাওইরি ওয়াইতিতি ও ডেবি এনগারেওয়া-প্যাকারকে ২১ দিনের জন্য সংসদ কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।
নিউজিল্যান্ডের সংসদে বিরোধী ওই পার্টিকে যখন প্রশ্ন করা হয়—তারা মাওরি জনগোষ্ঠীর সঙ্গে ব্রিটিশ রাজের ১৮৪০ সালের চুক্তি পুনঃ ব্যাখ্যা করার একটি বিতর্কিত বিলকে সমর্থন করে কি না, তখনই তিন সাংসদ হাকা শুরু করেন। ‘ট্রিটি প্রিন্সিপালস’ নামের এই বিলটি শেষ পর্যন্ত অবশ্য বাতিলই করা হয়েছে। এই বিল দেশজুড়ে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল এবং গত নভেম্বরে পার্লামেন্টের সামনে ৪০ হাজারের বেশি মানুষ বিক্ষোভ করেন।
ডেবি এনগারেওয়া-প্যাকার বলেন, ‘আমাদের মাওরি হওয়ার কারণে শাস্তি দেওয়া হয়েছে। আমরা আমাদের জনগণের দাবি ও প্রত্যাশাকেই সবার আগে গুরুত্ব দেই।’
এদিকে তিন সাংসদের বরখাস্ত নিয়ে সংসদে তীব্র বিতর্ক হয়। পররাষ্ট্র মন্ত্রী উইনস্টন পিটার্স তে পাতি মাওরি পার্টিকে ‘চরমপন্থী দল’ বলায় ক্ষমা চাইতে বলা হয়। আর বরখাস্ত হওয়া সবচেয়ে কম বয়সী ও আলোচিত সাংসদ মাইপি ক্লার্ক আবেগ নিয়ে বলেন, ‘আমাদের কণ্ঠ কি এতই উচ্চ যে শাস্তি পেতে হচ্ছে?’
সংসদের একটি কমিটি জানিয়েছে, হাকা করার ফলে সংসদ সাময়িকভাবে থেমে যায় এবং এটি অন্য সদস্যদের শঙ্কিত করতে পারে। তবে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন দাবি করেছেন, শাস্তির বিষয়টি হাকার বিরুদ্ধে নয়, বরং সংসদের নিয়ম না মানার বিরুদ্ধে।
এই শাস্তিই নিউজিল্যান্ডে কোনো সাংসদের জন্য দীর্ঘতম বরখাস্ত। আগে সর্বোচ্চ বরখাস্তের সময় ছিল তিন দিন। তবে বিলটি বাতিল হওয়ায় মাওরি জনগণের পক্ষে এটি ছিল বড় এক বিজয়।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে