
জাপানের একটি আঞ্চলিক বিমানবন্দরে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, এই বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী জাপানে ফেলেছিল। বোমাটি বিস্ফোরণের ফলে ওই বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিবিসি জানিয়েছে, বুধবার দক্ষিণ জাপানের কিউশু দ্বীপে মিয়াজাকি বিমানবন্দরের রানওয়ের কাছে মাটির নিচ থেকে বোমাটি বিস্ফোরিত হয়। এই বিস্ফোরণে বিমানবন্দরের একটি রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অবস্থায় নির্ধারিত অন্তত ৮৭টি ফ্লাইট বাতিল করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিয়াজাকি বিমানবন্দরটি ‘কামিকাজে’ পাইলটদের জন্য একটি ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়েছিল। জাপানি ‘কামিকাজে’ পাইলটরা বিমান নিয়ে আত্মঘাতী হামলা পরিচালনা করত।
জাপানের ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, বুধবার ভোরে বোমাটি বিস্ফোরিত হলে সাত মিটার চওড়া এবং এক মিটার গভীর একটি গর্ত তৈরি হয়। এই গর্তের জন্য প্রাথমিকভাবে রানওয়ে বন্ধ করে দেওয়া হয়। পরে জাপান গ্রাউন্ড সেলফ-ডিফেন্স ফোর্সের একটি বোমা নিষ্ক্রিয়কারী দল আবিষ্কার করে, বিস্ফোরিত বোমাটি মার্কিন নির্মিত। মাটির নিচে চাপা পড়ে থাকার কারণেই এটির বিস্ফোরণ ঘটেছে। দলটির ধারণা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বাহিনী এই বোমাটি ফেলেছিল।
বোমা বিস্ফোরণের ঘটনায় কোনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জাপান সরকারের মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি বলেছেন, গর্তটি পূরণ করার জন্য মেরামতের কাজ শেষ হওয়ার পর বৃহস্পতিবার সকালে রানওয়েটি আবার চালু করা হবে বলে আশা করা হচ্ছে।
মিয়াজাকি শহরের ওয়েবসাইট অনুসারে, মিয়াজাকি বিমানবন্দরটি ১৯৪৩ সাল থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যন্ত একটি জাপানি নৌবাহিনীর ঘাঁটি ছিল। এখান থেকে শত শত তরুণ ‘কামিকাজে’ পাইলট তাঁদের জীবনের শেষ মিশনে যাত্রা করতেন।
জাপানের পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, ওই বিমানবন্দরে ইতিপূর্বে একাধিক অবিস্ফোরিত মার্কিন বোমা পাওয়া গেছে। শুধু এই বিমানবন্দরেই নয়, যুদ্ধ শেষ হওয়ার ৭৯ পার হলেও জাপানে এখনো মাঝেমধ্যে অবিস্ফোরিত বোমার সন্ধান পাওয়া যায়। ২০২৩ সালে দেশটিতে এ ধরনের অবিস্ফোরিত ২ হাজার ৩৪৮টি বোমা নিষ্ক্রিয় করা হয়।

সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
১১ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
৩১ মিনিট আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
৩৯ মিনিট আগে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর দেশটির রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছেন ইসলামি প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি হাসান খোমেনি। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলায় ৮৬ বছর বয়সী খামেনি নিহত হওয়ার ঘটনায় পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন—এই প্রশ্নটি এখন জরুরি
১ ঘণ্টা আগে