
ইন্দোনেশিয়ার সংসদ সদস্যদের বিলাসবহুল ভাতা প্রদানের বিরুদ্ধে রাজধানী জাকার্তায় বিক্ষোভ করছে হাজারো শিক্ষার্থী। বিক্ষোভরত শিক্ষার্থীরা দেশটির সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে তাঁদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ এবং জলকামান ব্যবহার করে দাঙ্গা পুলিশ। গতকাল সোমবার এই বিক্ষোভ শুরু হয়।
এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষোভকারীরা দাঙ্গা পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করে এবং পটকা-আতশবাজি ছোড়ে। বিক্ষোভকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
তবে কর্মকর্তারা ক্ষয়ক্ষতির বিস্তারিত, কোনো হতাহত বা গ্রেপ্তারের তথ্য জানাননি।
সংসদ সদস্যদের ভাতা নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, গত সেপ্টেম্বর ২০২৪ থেকে হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এর ৫৮০ জন সদস্য মাসিক ৫০ মিলিয়ন রুপিয়াহ (বাংলাদেশি টাকায় ৩ লাখ ৪৫ হাজার টাকা) আবাসন ভাতা পাচ্ছেন। শুধু আবাসন ভাতাই দেশের দরিদ্র অঞ্চলগুলোর মাসিক ন্যূনতম মজুরির প্রায় ২০ গুণ।
অধিকাংশ নাগরিক যখন অর্থনৈতিক দুর্দশার মধ্য দিয়ে যাচ্ছে, তখন এ ধরনের ভাতা অন্যায্য বলে মনে করছেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ আয়োজনকারী সংগঠনগুলোর একটি ‘গেজায়ান মেমাঙ্গগিল’-এর পক্ষ থেকে বলা হয়, বিক্ষোভকারীরা সংসদ সদস্যদের বেতন কমানোর দাবির পাশাপাশি সরকারের ‘দুর্নীতিগ্রস্ত অভিজাত শ্রেণি’ এবং বৃহৎ শিল্পগোষ্ঠী ও সামরিক বাহিনীকে সুবিধা দেওয়ার নীতির প্রতিবাদ জানাচ্ছে।
কিছু টিভি ফুটেজে দেখা গেছে, বিক্ষোভকারীদের মধ্যে কেউ কেউ জনপ্রিয় জাপানি মাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’-এর পতাকা বহন করছেন, যা দেশটিতে সরকারি নীতির বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।
জাকার্তা পুলিশের মুখপাত্র আদে আর্য শ্যাম ইন্দ্রাদি সাংবাদিকদের জানান, সংসদ ভবনের চারপাশে নিরাপত্তা বজায় রাখতে ১২৫০ জন পুলিশ সদস্যকে মোতায়েন করা হয়েছে।
হাউস স্পিকার পুয়ান মহারানি বা তাঁর ডেপুটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি।
এর আগে গত শনিবার মহারানি সাংবাদিকদের বলেছিলেন, বেতনের পরিমাণ পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয়েছে এবং জাকার্তার বর্তমান মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে।
ইন্দোনেশিয়ায় দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। অধিকারকর্মীরা বলেন, ২৮ কোটির বেশি জনসংখ্যার এ দেশে পুলিশ ও সংসদ সদস্যরা ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তিচুক্তিটি গতকাল রোববার ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৫ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৬ ঘণ্টা আগে