
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মিয়ানমারের জান্তা সরকারে প্রধান জ্যেষ্ঠ জেনারেল মিন অং হ্লাইংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ দুই নেতার সাক্ষাৎ নানা কারণেই বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই আন্তর্জাতিক মহল জান্তা সরকারকে একপ্রকার ‘পারিয়াহ’ বা অচ্ছুত বলে ঘোষণা করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, এই সাক্ষাৎ আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। কারণ, মিয়ানমারে গত সপ্তাহে এক ভয়াবহ ভূমিকম্পে কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হওয়ায় দেশটি ত্রাণ ও উদ্ধার তৎপরতার সংকটে ভুগছে, যদিও বেশ কিছু দেশ এরই মধ্যে মিয়ানমারে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছে এবং উদ্ধারকাজও শুরু করেছে।
মোদি মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিনের সঙ্গে বঙ্গোপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জোট ‘বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল কো-অপারেশন—বিমসটেকের শীর্ষ সম্মেলনে সাইডলাইনে এই বৈঠকে বসেন। তবে এই বৈঠকে কী বিষয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য এখনো প্রকাশ করেনি ভারত বা মিয়ানমার।
বিমসটেক জোট বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলো নিয়ে গঠিত এক আঞ্চলিক উদ্যোগ। বিমসটেকের সাফল্যের জন্য মিয়ানমারকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। সদস্য দেশগুলোকে সংযুক্ত করার জন্য সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প মিয়ানমারের মধ্য দিয়ে গেছে, যেখানে দেশটির বিভিন্ন অঞ্চলে স্থানীয় প্রশাসনের সামান্যই নিয়ন্ত্রণ রয়েছে।
ভূমিকম্পে বিধ্বস্ত মিয়ানমারে ত্রাণ প্রচেষ্টায় সাহায্য করার জন্য ভারত ‘অপারেশন ব্রহ্মা’ চালু করেছে। এই ভয়াবহ ভূমিকম্প মিয়ানমারের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যুক্ত হওয়ার একটি সুযোগ উন্মোচন করেছে। ভূমিকম্পে ৩ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে, প্রায় ৫ হাজার জন আহত হয়েছে এবং দেশব্যাপী ৩৭০ জনেরও বেশি মানুষ নিখোঁজ।
জেনারেল মিন অং হ্লাইং বিমসটেকভুক্ত দেশগুলোর নেতাদের জন্য আয়োজিত একটি সরকারি নৈশভোজেও অংশ নিয়েছিলেন। ভারত ও মিয়ানমার ছাড়া অন্য দেশগুলো হলো—থাইল্যান্ড, বাংলাদেশ, ভুটান, নেপাল এবং শ্রীলঙ্কা।
থাইল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার মন্ত্রী পর্যায়ের বৈঠকে বিমসটেক সদস্যরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেছেন।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
২৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনাতেই যাবে না। এমন কড়া বার্তা দিয়েছেন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি। তিনি জানিয়েছেন, তেহরান ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কোনো উদ্যোগ নিচ্ছে না। তুরস্কের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে
জীবিত আছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদ। এমনটাই দাবি করেছেন তাঁর এক ঘনিষ্ঠ উপদেষ্ট। গতকাল রোববার ইসরায়েলি ও যুক্তরাষ্ট্র যৌথ হামলায় তাঁর মৃত্যু হয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছিল।
২ ঘণ্টা আগে