
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘গোপন হাত’ ইরানকে সহায়তা করছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি। লন্ডনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হিলি জানান, মধ্যপ্রাচ্যের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরানি বাহিনীর হামলার ধরনে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর কৌশলের সঙ্গে মিল রয়েছে। তাঁর মতে, ইরান বর্তমানে যে কৌশলে ড্রোন ব্যবহার করছে, তার পেছনে রাশিয়ার অভিজ্ঞতার প্রভাব থাকতে পারে।
এদিকে বিশেষজ্ঞরা মত দিয়েছেন, রাশিয়া ও ইরানের সামরিক সহযোগিতা নতুন নয়। ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করার পর রাশিয়াকে হাজার হাজার ‘শাহেদ’ ড্রোন সরবরাহ করেছিল তেহরান। পরে রাশিয়া ইরানের সহায়তায় একই ধরনের ড্রোনের নিজস্ব সংস্করণ তৈরি করে। ইউক্রেন যুদ্ধে সেই ড্রোন ব্যবহারের মাধ্যমে যে অভিজ্ঞতা রাশিয়া অর্জন করেছে, তা এখন ইরানের কৌশলগত সক্ষমতাকে প্রভাবিত করতে পারে বলে মনে করা হচ্ছে।
ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জন হিলি বলেন, ‘অনেকে বিশ্বাস করতে পারেন, ইরানের কিছু কৌশল কিংবা সক্ষমতার পেছনে পুতিনের গোপন ভূমিকা রয়েছে।’ তিনি আরও বলেন—চলমান সংঘাতের ফলে বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় রাশিয়া লাভবান হচ্ছে। বিশেষ করে ইরান তার উপকূলের কাছে অবস্থিত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মাধ্যমে জাহাজ চলাচল ব্যাহত করায় বৈশ্বিক তেল সরবরাহে বড় প্রভাব পড়ছে। ফলে নিজেদের তেল বিক্রি করে এর সুবিধা নিচ্ছে রাশিয়া।
যুক্তরাজ্যের যৌথ সামরিক অভিযানের প্রধান লেফটেন্যান্ট জেনারেল নিক প্যারি বলেন, রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক সম্পর্ক রয়েছে। তাঁর মতে, ইরানের ড্রোন ব্যবহারের কৌশলে পরিবর্তন এসেছে—বিশেষ করে কম উচ্চতায় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত করার পদ্ধতিতে।
তিনি বলেন, ‘আমরা স্পষ্টভাবে দেখছি যে রাশিয়ার কাছ থেকে শেখা কৌশল ব্যবহার করছে ইরান। ড্রোনগুলো এখন অনেক নিচু দিয়ে উড়ছে, ফলে সেগুলো আরও কার্যকর হচ্ছে।’
ব্রিটিশ সামরিক কর্মকর্তারা জানান, ইরান-সমর্থিত একটি ড্রোন সাইপ্রাসে অবস্থিত একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটির কাছেও আঘাত হানে। তবে সেটি একটি হ্যাঙ্গারের কাছাকাছি পড়ে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে উত্তর ইরাকের এরবিলের একটি সামরিক ঘাঁটির দিকে ছোড়া দুটি ড্রোন ব্রিটিশ বাহিনী ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। কয়েকটি ড্রোন ঘাঁটির ভেতরে আঘাত করলেও কোনো ব্রিটিশ সেনা হতাহত হয়নি।

হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বন্ধ, উপসাগরীয় দেশগুলোয় সতর্কতার অংশ হিসেবে তেল ও গ্যাস উৎপাদন বন্ধের প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোয়। জ্বালানি সংকটের জেরে ফিলিপাইন সরকার দেশটিতে কর্মদিবস সপ্তাহে ৪ দিনে নামিয়ে এনেছে।
২৯ মিনিট আগে
ইরানের সঙ্গে মার্কিন-ইসরায়েলি জোটের যুদ্ধ এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে। ১৩ দিনের এই সংঘাতের প্রকৃতি পুরো বিশ্বব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলেছে। বিশেষজ্ঞরা বলেছেন, বৈশ্বিক নিরাপত্তাব্যবস্থা ও অর্থনীতিতে এই যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অন্যান্য সংঘাতের তুলনায় অনেক বেশি বিস্তৃত।
১ ঘণ্টা আগে
আরবি শব্দ ‘আয়াতুল্লাহ’ অর্থ ‘আল্লাহর নিদর্শন’ বা ‘ঐশ্বরিক চিহ্ন’। দ্বাদশীয় শিয়া ইসলামে এটি একটি উচ্চতর ধর্মীয় পদবি, যা সাধারণত সেসব প্রবীণ আলেম বা পণ্ডিতদের জন্য সংরক্ষিত থাকে, যাঁরা কয়েক দশক ধরে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান বা সেমিনারগুলোতে ইসলামি আইনশাস্ত্র এবং ধর্মতত্ত্ব নিয়ে অধ্যয়ন ও অধ্যাপনা করেছে
৪ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের আঁচ লেগেছে সংযুক্ত আরব আমিরাতেও। ইরান যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলার মোকাবিলা করছে, তখন পাল্টাপাল্টি পদক্ষেপ হিসেবে গত দুই সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের ওপর কয়েক দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান।
৪ ঘণ্টা আগে