কারাকাস: নতুন নির্বাচন কাউন্সিলে বিরোধী দলের সঙ্গে সংশ্লিষ্ট দুইজনকে রেখেছে ভেনিজুয়েলা সরকার। গতকাল মঙ্গলবার ভেনিজুয়েলার কংগ্রেস এই দুই জনের নাম প্রকাশ করে। দেশটির সমাজতান্ত্রিক দল নিয়ন্ত্রিত আইনসভা পাঁচ পরিচালক নিয়ে গঠিত নতুন বোর্ডটি অনুমোদন দিয়েছে। কাউন্সিলে বিরোধী দল ঘনিষ্ঠ সাবেক সংসদ সদস্য এনরিক মার্কেস এবং উপদেষ্টা রবার্তো পিকনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সকে পিকন বলেন, নতুন বোর্ডটি গত ১৭ বছরের মধ্যে সবচেয়ে ভারসাম্যপূর্ণ। তিনি বলেন, আমরা বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করবো। যাতে জনগণ আবারো পরিবর্তনের একটি হাতিয়ার হিসেবে ভোটের ওপর আস্থা রাখতে পারে।
এদিকে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াদো নতুন নির্বাচন কাউন্সিলকে প্রত্যাখ্যান করেছেন। সরকার এটি চাপিয়ে দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুয়ান গুইদোকে যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।
প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে পশ্চিমাদের অভিযোগ, বহু বছর ধরে তিনি জাতীয় ও রাজ্য নির্বাচনের তদারককারী কাউন্সিলকে ক্ষমতাসীন সোস্যালিস্ট পার্টির পক্ষে ব্যবহার করে আসছেন। মাদুরোর ২০১৮ সালের পুনঃনির্বাচনকে প্রহসনের নির্বাচ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করা হয়েছিল।
কূটনীতি বিশেষজ্ঞদের প্রত্যাশা, নতুন নির্বাচন কাউন্সিল বাইডেন প্রশাসনকে ভেনিজুয়েলার উপর নিষেধাজ্ঞাগুলোর ব্যাপারে নমনীয় করবে। যেখানে ট্রাম্প প্রশাসন মাদুরোকে প্রায় কোণঠাসা করে ফেলেছিলেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, ইরানের বিরুদ্ধে তাঁর দেশ যে আগ্রাসন চালাচ্ছে, তাতে আরও মার্কিন সেনার মৃত্যু হওয়ার ‘আশঙ্কা’ আছে। স্থানীয় সময় গতকাল রোববার ট্রাম্প ইরানের বিরুদ্ধে চলমান মার্কিন অভিযান সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে এই আশঙ্কা ব্যক্ত করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম....
৯ মিনিট আগে
১৫ মাসেরও বেশি সময় ধরে, হিজবুল্লাহ একটি কার্যত একতরফা যুদ্ধবিরতি পালন করে আসছে। প্রায় প্রতিদিনই ইসরায়েল আক্রমণ চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কোনও প্রতিক্রিয়া দেখায়নি।
৩৬ মিনিট আগে
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনীর হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নিহতের ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বনেতারা। খামেনির মৃত্যুতে আঞ্চলিক অস্থিরতা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন তাঁরা। এদিকে গতকাল উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) পররাষ্ট্রমন্ত্রীদের ইরান সংকট নিয়ে...
১ ঘণ্টা আগে
ইরানে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়ার পর, গতকাল রোববার পুরো পাকিস্তানজুড়ে তীব্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে ২০ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হন।
১ ঘণ্টা আগে