দেশে দেশে ছড়িয়ে পড়ছে মাঙ্কিপক্স। রোগটির নতুন নাম দিতে যাচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রোগের নামের জন্য যেন কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয়, সে কারণে নাম পরিবর্তনের প্রয়োজনীয়তা উল্লেখ করে গত সপ্তাহে ৩০ জন বিজ্ঞানী লিখিত আহ্বান জানান। এর পর মাঙ্কিপক্সের নাম বদলানোর উদ্যোগ নেয় ডব্লিউএইচও।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, ভাইরাসটিকে অব্যাহতভাবে আফ্রিকান বলা যথার্থ নয়, এবং বৈষম্যমূলক বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিশ্বে মাঙ্কিপক্সে আক্রান্ত প্রায় ১ হাজার ৬০০ রোগী শনাক্ত হয়েছে। বিভিন্ন দেশে এ রোগে আক্রান্ত ৭২ জনের মৃত্যু হয়েছে। তবে নতুন করে ছড়িয়ে পড়া ৩২টি দেশে আক্রান্ত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
মাঙ্কিপক্স প্রাদুর্ভাবকে আন্তর্জাতিক জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসার কথা জানিয়েছে ডব্লিউএইচও। এর আগে সোয়াইন ফ্লু, পোলিও, ইবোলা, জিকা এবং কোভিডের ক্ষেত্রে এই সতর্কতা জারি করা হয়েছিল।
ডব্লিউএইচওর প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব অস্বাভাবিক ও উদ্বেগজনক। এ জন্য আন্তর্জাতিক স্বাস্থ্যবিধির অধীনে আমি আগামী সপ্তাহে জরুরি কমিটির বৈঠক আহ্বানের সিদ্ধান্ত নিয়েছি। বৈঠকে এই প্রাদুর্ভাব আন্তর্জাতিক উদ্বেগের জনস্বাস্থ্য সম্পর্কিত জরুরি অবস্থার পর্যায়ে পড়ে কিনা, তা পর্যালোচনা করা হবে।’
ভাইরাসের কারণে মাঙ্কিপক্স হয়। মাঙ্কিপক্সের উপসর্গ মৃদু এবং সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। বিজ্ঞানীরা এই ভাইরাসের নতুন নাম ‘এইচএমপিএক্সভি’ রাখার প্রস্তাব করেছেন। তবে ডব্লিউএইচও এ নিয়ে কী ভাবছে, তা জানতে অপেক্ষা করতে হবে।
উল্লেখ্য, সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বে অস্বাভাবিকভাবে মাঙ্কিপক্স ছড়িয়েছে। আফ্রিকার কিছু অঞ্চলে মাঙ্কিপক্স বেশি দেখা যায়। ওই সব অঞ্চলের মানুষের কাছে মাঙ্কিপক্স খুবই সাধারণ একটি ব্যাপার। গত ৭ মে যুক্তরাজ্যে প্রথম মাঙ্কিপক্স ধরা পড়ে। যাঁর শরীরে এটি ধরা পড়ে, তিনি সম্প্রতি নাইজেরিয়া ভ্রমণ করেছিলেন।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
৮ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৪ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৪ ঘণ্টা আগে