এ বছর সাহিত্যে নোবেল জিতলেন ভারত মহাসাগরের বিচ্ছিন্ন দ্বীপ জানজিবারের শরণার্থী আব্দুল রাজাক গুরনাহ। এই ঔপন্যাসিকের সাহিত্যকর্ম জুড়ে আছে সংস্কৃতি ও মহাদেশের মধ্যকার সাংঘর্ষিক সম্পর্কের মধ্যে শরণার্থীদের নিয়তি এবং ঔপনিবেশিকতার প্রভাবের বিস্তৃত বর্ণনা।
আজ বৃহস্পতিবার স্টকহোমে সুইডিশ একাডেমি সাহিত্যে নোবেল বিজয়ীর নাম ঘোষণার বিবৃতিতে আব্দুল রাজাকের সাহিত্যকর্ম সম্পর্কে এভাবেই বর্ণনা দিয়েছে।
আব্দুল রাজাকের জন্ম ১৯৪৮ সালে। তিনি বেড়ে উঠেছে ভারত মহাসাগরের জানজিবার দ্বীপে। তানজানিয়ার একটি বিচ্ছিন্ন স্বায়ত্তশাসিত দ্বীপ এটি। ১৯৬০-এর দশকের শেষ নাগাদ ইংল্যান্ডে পাড়ি দেন আব্দুল রাজাক।
তাঁর দশটি উপন্যাস এবং বেশ কয়েকটি ছোট গল্প প্রকাশিত হয়েছে। তার সাহিত্যকর্ম জুড়েই আছে শরণার্থীদের জীবন, জীবিকা ও সাংস্কৃতিক সংকট।
উল্লেখ্য, পঞ্চম আফ্রিকান হিসেবে সাহিত্যে নোবেল জিতলেন আব্দুল রাজাক। এর আগে ১৯৫৭ সালে প্রথম সাদা আফ্রিকান হিসেবে সাহিত্যে নোবেল জিতেন আলবের কাম্যু। এরপর ১৯৮৬ সালে নাইজেরিয়ার ওলে সোয়েঙ্কা, ১৯৮৮ সালে মিশরের নাগিক মাহফুজ এবং ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকার জে এম কোয়েৎজি সাহিত্যে নোবেল জিতেন।
১৯০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার চালুর পর থেকে এ যাবত এ ক্ষেত্রে নোবেল জিতেছেন ১১৪ জন। এর মধ্যে চারবার যৌথভাবে দুইজন করে জিতেছেন এ পুরস্কার। আর এখন পর্যন্ত সাহিত্যে নোবেল জেতা নারীর সংখ্যা ১৬।
সাহিত্যে নোবেল জেতা সর্বকনিষ্ঠ ব্যক্তি রুডিয়ার্ড কিপলিং। ৪১ বছর বয়সে নোবেল পান তিনি। তাঁর সবচেয়ে জনপ্রিয় বইয়ের নাম ‘দ্য জাঙ্গল বুক’।
আর সবচেয়ে বেশি বয়সে নোবেল জিতেছেন ডোরিস লেসিং। ২০০৭ সালে নোবেল জিতেন তিনি, তখন তাঁর বয়স ছিল ৮৮ বছর।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে