বিশ্বজুড়ে মাঙ্কিপক্সে আক্রান্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা-ডব্লিউএইচও এর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। সংক্রামিত মানুষের সংখ্যা বাড়লেও যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ভাইরাসটিতে সংক্রমণের হার কমেছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইট অনুসারে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯৬ জন এই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এই রোগে এখনো পর্যন্ত মারা গেছেন অন্তত ১৬ জন। এর আগে, জাতিসংঘের এই সংস্থাটি গত জুলাইয়ে এই ভাইরাসটির বিষয়ে বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রোস আধানম বলেছেন, ভাইরাসটির সংক্রমণ ধীর হওয়ার মানে হলো, আগামী দিনগুলোতে ভাইরাসটির সংক্রমণ থেমে যাবে। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমেরিকার দেশগুলোতেই মোট শনাক্তের অর্ধেকেরও বেশি পাওয়া গেছে। যদিও বেশ কিছু দেশে এখনো সংক্রমণের হার বাড়ছে তব কানাডার মতো দেশে ভাইরাসটির সংক্রমণের হার কমতে দেখার বিষয়টি স্বস্তিদায়ক।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেন, ‘জার্মানি এবং নেদারল্যান্ডসসহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশেও এই ভাইরাসের সংক্রমণ হার স্পষ্টভাবেই ধীর গতির। যা দেশগুলোর জনস্বাস্থ্যের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ফলাফল। এই লক্ষণগুলো নিশ্চিত করে যে, আমরা শুরু থেকে ধারাবাহিকভাবে যেমনটা বলেছি—সঠিক ব্যবস্থা নিয়ে এই প্রাদুর্ভাব বন্ধ করা যেতে পারে।’
ভাইরাসটি আফ্রিকার দেশগুলোতে উৎপত্তি হলেও চলতি বছরের মার্চ থেকে তা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে