
ঢাকা: ভারতীয় কোম্পানি বায়োটেকের কাছ থেকে ২ হাজার ৭৪৯ কোটি ৯১ লাখ টাকা (৩২ কোটি ৪০ লাখ ডলার) মূল্যের করোনার টিকা কেনার চুক্তি স্থগিত করতে যাচ্ছে ব্রাজিল। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতীয় কোম্পানি বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তি করে দেশটি।
চুক্তি স্বাক্ষরে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা।
আজ মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা বলেন, অভিযোগের বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত করবে। কোভ্যাক্সিন কেনার চুক্তি স্থগিত থাকবে।
মার্সেলো কুইরোগা বলেন, ‘প্রাথমিক পর্যালোচনায় টিকা কেনার চুক্তিতে কোনো অনিয়ম পাওয়া যায়নি। কিন্তু আরও বিস্তর পর্যালোচনার জন্য চুক্তিটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’
এর আগে গত বৃহস্পতিবার সিএনএন ব্রাজিল এক প্রতিবেদনে জানিয়েছিল, ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।
চুক্তিতে অনিয়মের অভিযোগে ব্রাজিলের ফেডারেল প্রসিকিউটর তদন্ত শুরু করেছে। গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ভারতীয় কোম্পানি বায়োটেকের সঙ্গে কোভ্যাক্সিনের ২ কোটি ডোজ কেনার চুক্তি করেছিল ব্রাজিল। চুক্তিতে টিকার উচ্চ মূল্য, তড়িঘড়ি করে চুক্তি এবং অনুমোদনের আগেই চুক্তিতে স্বাক্ষরের অভিযোগ ওঠে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুয়ায়ী, লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা এক কোটি ৮৫ লাখ ১৩ হাজার ৩০৫ জন এবং এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মারা গেছেন ৫ লাখ ১৬ হাজার ১১৯ জন।
করোনাকালীন নানা কারণেই সমালোচনার মধ্যে ছিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। করোনা মহামারির শুরু থেকেই মাস্ক না পরে জনস্মমুখে উপস্থিত হওয়াসহ প্রেসিডেন্ট জাইর বলসোনারোর নানান বিতর্কিত বক্তব্যে ক্ষুব্ধ হয় ব্রাজিলের জনগণ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
২ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
২ ঘণ্টা আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৮ ঘণ্টা আগে