কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা চালিত একটি রোবট মঙ্গল গ্রহে এমন একটি সংশ্লেষিত যৌগ আবিষ্কার করেছে যা পানি থেকে অক্সিজেন তৈরি করতে সক্ষম। আজ বুধবার স্পেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে—মঙ্গল গ্রহের একটি উল্কাপিণ্ড বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে রোবটটি।
বিজ্ঞানীরা দাবি করেছেন, নতুন আবিষ্কারটি ভবিষ্যতে মঙ্গল গ্রহে ক্রু মিশনগুলোতে সাহায্য করবে। কারণ সে সময় নভোচারীদের শ্বাস-প্রশ্বাসের জন্যই শুধু নয়, রকেট প্রপেলান্ট হিসাবে ব্যবহারের জন্যও অক্সিজেনের প্রয়োজন হবে। এ ক্ষেত্রে অক্সিজেন সৃষ্টির জন্য পৃথিবী থেকে অক্সিজেন উৎপাদনকারী সাজ-সরঞ্জাম নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না।
এ বিষয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়—নতুন আবিষ্কারের বিষয়টি গবেষণা-ভিত্তিক নেচার সিন্থেসিস জার্নালে প্রকাশিত হয়েছে।
সম্প্রতি মঙ্গল পৃষ্ঠে জমাটবদ্ধ পানির মজুত আবিষ্কার করেছেন বিজ্ঞানী। এর মধ্যে পানি থেকে অক্সিজেন তৈরির অণু আবিষ্কারের ঘটনাটি মঙ্গল মিশনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
স্পেস ডটকম বলেছে, রোবট রসায়নবিদের তৈরি করা যৌগগুলো পানিকে বিভক্ত করে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস তৈরি করার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে।
মঙ্গলগ্রহের যে উল্কাপিণ্ডের ওপর পরীক্ষাটি চালানো হয়—সেটি মহাজাগতিক প্রভাবের কারণে বিস্ফোরিত হয়ে পৃথিবীতে এসে পড়েছে।
লেজার ব্যবহার করে শিলাগুলো স্ক্যান করার পর রোবট রসায়নবিদ ৩৭ লাখের বেশি অণু গণনা করে এবং ২৪৩টি সংশ্লেষণের মাধ্যমে আশাব্যঞ্জক ফলাফলটি পেয়েছে। আর এই ফল বের করতে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টানা ছয় সপ্তাহ ধরে কাজ করেছে ওই রোবট।
আরেকটি বিষয় হলো-রোবটের আবিষ্কৃত যৌগটি মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানিকে বিভক্ত করতে পারে। মঙ্গল গ্রহে এই ধরনের তাপমাত্রাই বিরাজ করে।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৬ ঘণ্টা আগে