আঙ্কারায় একটি বৈঠকে ইউরোপীয় কমিশনের সভাপতিকে দাঁড় করিয়ে রাখায় বিতর্কের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তবে এ ঘটনায় ইউরোপীয় কমিশন এবং তুরস্ক একে অপরকে দুষছে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাগিও এর জন্য এরদোয়ানকে স্বৈরাচার বলে অভিহিত করেছেন। এতে আঙ্কারায় ইতালির রাষ্ট্রদূতকে তলব করেছে ক্ষুব্ধ তুরস্ক।
জানা গেছে, গত মঙ্গলবার ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের বৈঠক ছিল। পূর্বনির্ধারিত সেই বৈঠকে হাজির হন ইউরোপীয় কমিশনের প্রথম নারী সভাপতি উরসুলা এবং ইউরোপীয় কাউন্সিলের সভাপতি চার্লস মাইকেল। একসঙ্গে তিনজনই হলরুমে প্রবেশ করেন। কিন্তু সেখানে ফাঁকা চেয়ার ছিল দুটি। দুই চেয়ারে বসে পড়েন বৈঠকের দুই পুরুষ সদস্য। মাঝখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকেন উরসুলা। পরে অবশ্য তাঁকে একটি সোফা এনে দেওয়া হয়েছে।
পূর্ব নির্ধারিত বৈঠকে এমন ঘটনা কেন ঘটলো এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ইউরোপীয় কমিশনের মুখপাত্র বিষয়টির নিন্দা জানিয়ে বলেন, কমিশনের প্রেসিডেন্ট পরিস্থিতি দেখে হকচকিয়ে যান। ভিডিওতে তা পরিষ্কার হয়ে যায়। ইউরোপীয় কাউন্সিলের সভাপতির মতোই প্রোটোকল দেখানো উচিত ছিল কমিশনের সভাপতির ক্ষেত্রেও।
ইউরোপীয় ইউনিয়ননের কার্যনির্বাহী সংস্থার সঙ্গে এমন ঘটনার বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেবলুৎ সাবুসোলু দাবি করেন, ইউরোপীয় ইউনিয়নেরর পরামর্শ অনুযায়ীই বসার ব্যবহার করা হয়েছিল।
এদিকে ইউরোপীয় কমিশন অভিযোগ করছে, তাদের প্রটোকল দলকে হলরুমের ভেতর ঢুকতেই দেওয়া হয়নি।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের জন্য ১৯৯৯ সালে প্রার্থিতা ঘোষণা করে তুরস্ক। ২০০৫ সাল থেকে এ বিষয়ে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি। নানা বাধায় আটকে আছে আলোচনা। এর মধ্যে সাইপ্রাস ও গ্রিসের সঙ্গে সীমান্ত বিরোধ অন্যতম। এছাড়া মুসলিমপ্রধান দেশ হওয়ায় তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নে নিতে চায় না এই আঞ্চলিক জোটের কয়েকটি সদস্য দেশ।

বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৬ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৭ ঘণ্টা আগে