ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা চার লাখ ছাড়িয়েছে। মৃত্যুর দিক দিয়ে যা বিশ্বে দ্বিতীয়। ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় স্থানীয় সময় বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।
ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, দেশটিতে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একজনের মৃত্যু হয়েছে। এপ্রিলের শুরুতে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চার হাজার জনের মৃত্যুর পর এটিই দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু।
আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ব্রাজিলে এখন পর্যন্ত চার লাখ এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৪৫ লাখ ৯২ হাজার ৮৮৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো মহামারির শুরু থেকে করোনাভাইরাসকে অবজ্ঞা করে এখন প্রবল সমালোচনার মুখে পড়েছেন। ব্রাজিলের অনেক অঞ্চলে কঠোর বিধিনিষেধ দেওয়ার পর সংক্রমণ অনেক নিয়ন্ত্রণে চলে আসে। তবে সেসব অঞ্চলেও এখন বিধিনিষেধ সহজ করে দেয়া হয়েছে।
ব্রাজিলে মার্চ ও এপ্রিলের ৩৭ দিনে এক লাখ মৃত্যুর রেকর্ড হয়েছে। মহামারি শুরুর পর এই দুই মাস দেশটিতে সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। এক পরিসংখ্যানে জানা গেছে, ২১ কোটি ২০ লাখ জনসংখ্যার দেশ ব্রাজিলে প্রায় ১৩ শতাংশ টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন। এদিকে মৃত্যু ও সংক্রমণের ভয়াবহ অবস্থার মধ্যেই ভ্যাকসিন সংকটের কারণে অনেক শহরে টিকাদান বন্ধ রাখা হয়েছে।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, হরমুজ প্রণালি দিয়ে ইতিমধ্যেই বাণিজ্যিক জাহাজগুলো বের হতে শুরু করেছে এবং এগুলোর মধ্যে বেশ কয়েকটি জাহাজ তেল বোঝাই অবস্থায় রয়েছে।
১৫ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তিটি গত সপ্তাহান্তেই (রোববার) ইলেকট্রনিক বা ডিজিটাল উপায়ে স্বাক্ষরিত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন...
২৩ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ শেষ করার লক্ষ্যে একটি চুক্তির কাঠামোতে সম্মতির খবর প্রকাশ্যে আসার পর নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ঘোষণা দিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন....
৪ ঘণ্টা আগে
যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৫ ঘণ্টা আগে