
দাবি উঠেছে, সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নিরাপত্তা জোরদার করতে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৬-এর সহায়তা চেয়েছিল তুরস্ক। তবে এই বিষয়টি অস্বীকার করে আঙ্কারা জানিয়েছে, তাদের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) এই ধরনের কোনো অনুরোধ করেনি।
বিষয়টি প্রথম প্রকাশ করে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স। পাঁচজন সংশ্লিষ্ট সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক কয়েকটি হত্যাচেষ্টার পরিকল্পনার পর গত মাসে ব্রিটিশ গোয়েন্দা সংস্থাকে সিরিয়ার প্রেসিডেন্টের নিরাপত্তায় বড় ভূমিকা নেওয়ার অনুরোধ করেছিল তুরস্ক। তবে খবরটি প্রকাশের পর তুরস্কের পক্ষ থেকে তা ‘ভিত্তিহীন’ বলে দাবি করা হয়।
তুর্কি প্রেসিডেন্সির এক বিবৃতিতে বলা হয়েছে—সন্ত্রাসবাদ মোকাবিলায় এমআইটি আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সঙ্গে কার্যকর সহযোগিতা বজায় রাখে। কিন্তু সিরিয়ার প্রেসিডেন্টকে রক্ষার বিষয়ে এমআইটি ব্রিটেনের কাছে কোনো বিশেষ অনুরোধ করেনি।
প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের প্রায় ১৫ মাস পরও সিরিয়ায় সহিংসতার আশঙ্কা পুরোপুরি কাটেনি। দীর্ঘ ১৪ বছরের গৃহযুদ্ধ দেশটিকে ভেঙে দেয় এবং কোটি মানুষকে উদ্বাস্তু করে। সেই পরিস্থিতিতে নতুন নেতৃত্বকে স্থিতিশীল রাখতে আন্তর্জাতিক মিত্ররা শারাকে গুরুত্বপূর্ণ মনে করছে।
বিশেষ করে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সাম্প্রতিক সময়ে আবার সক্রিয় হয়ে উঠেছে বলে উদ্বেগ বাড়ছে। গত মাসে সংগঠনটি সিরিয়ার নিরাপত্তা বাহিনীর ওপর একাধিক হামলা চালায় এবং শারাকে তাদের ‘প্রথম শত্রু’ বলে ঘোষণা করে।
সূত্রগুলো জানিয়েছে, গত বছর শারা ও তাঁর দুই মন্ত্রীর বিরুদ্ধে অন্তত পাঁচটি হত্যাচেষ্টা ব্যর্থ করা হয়। এসব হামলার পেছনে আইএস জড়িত ছিল বলে ধারণা করা হয়।
এদিকে একজন তুর্কি সূত্রের দাবি, গত মাসে শারাকে হত্যাচেষ্টার একটি পরিকল্পনা শনাক্ত হওয়ার পর তুরস্ক অতিরিক্ত সহায়তার কথা তুলেছিল। আর পশ্চিমা একটি গোয়েন্দা সূত্র বলেছে—তুরস্ক সম্ভবত সিরিয়ায় পশ্চিমা উপস্থিতি বাড়াতে চাইছিল, যাতে তুরস্ক ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলোর চলমান উত্তেজনার মধ্যেও একটি ভারসাম্য তৈরি হয়।
উল্লেখ্য, প্রেসিডেন্ট শারা একসময় আল-কায়েদা সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের কমান্ডার ছিলেন। পরে তিনি সংগঠনটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন এবং বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর জোট গড়ে শেষ পর্যন্ত আসাদ সরকারকে উৎখাতে নেতৃত্ব দেন।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এক অভাবনীয় ও নাটকীয় মোড় দেখা দিয়েছে। প্রতিবেশী দেশগুলোর ওপর অনিচ্ছাকৃত হামলার জন্য রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ক্ষমা চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত উদ্যোগ ‘বোর্ড অব পিস’-সংক্রান্ত সব ধরনের আলোচনা স্থগিত করার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।
১ ঘণ্টা আগে
জেন-জি বিপ্লবে অশান্ত নেপালে চলছে সাধারণ নির্বাচন পরবর্তী ভোট গণনা। বিপ্লবের জনপ্রিয় মুখ বালেন্দ্র শাহ ভোটে এগিয়ে আছেন বেশ বড় ব্যবধানে। ব্যবধান বজায় থাকলে এই র্যাপার থেকে রাজনীতিবিদ বালেন্দ্র শাহ ওরফে বালেন শাহই হতে পারেন দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী।
২ ঘণ্টা আগে
কল্পবিজ্ঞান বা সায়েন্স ফিকশন মুভির সেই দৃশ্যগুলো এখন ইউক্রেনের রণক্ষেত্রে বাস্তব হয়ে উঠছে। যেখানে একসময় রক্ত-মাংসের সৈনিকেরা পরিখায় লড়াই করত, সেখানে এখন দাপিয়ে বেড়াচ্ছে অত্যাধুনিক সশস্ত্র রোবট। রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযানের পর থেকে ইউক্রেন যুদ্ধ এখন একটি উচ্চ প্রযুক্তির সংঘাতে পরিণত হয়েছে।
৩ ঘণ্টা আগে