
জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ গতকাল বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হত্যাচেষ্টার শিকার হয়েছেন। জম্মুতে এই হত্যাচেষ্টা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি। হামলাকারী খুব কাছ থেকে তাঁকে গুলি করার চেষ্টা করেছিলেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
একটি ভিডিওতে দেখা গেছে, হামলাকারী ফারুক আবদুল্লাহর মাত্র কয়েক পা পেছনে ছিলেন এবং তাঁর হাত আবদুল্লাহর কাঁধ বরাবর তাক করা ছিল। তিনি গুলি ছুড়লেও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (এনএসজি) কমান্ডোরা তাঁকে ধাক্কা দেন। এতে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং ফারুক আবদুল্লাহ অল্পের জন্য বেঁচে যান।
হামলাকারীকে কমল সিং জামওয়াল হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাঁকে সঙ্গে সঙ্গেই হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থলের ভিডিওতে দেখা গেছে, ধরা পড়ার পরপরই উপস্থিত জনতা তাঁকে গণপিটুনি দিচ্ছে।
গ্রেপ্তারের পর হামলাকারীকে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। সেখানে তিনি পুলিশকে জানান, তিনি জম্মুর পুরানা মান্ডির বাসিন্দা। ৬৫ বছর বয়সী এই হামলাকারীর মধ্যে কোনো অনুশোচনা দেখা যায়নি এবং তিনি জানিয়েছেন, ২০ বছর ধরে তিনি এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ‘ফারুক আবদুল্লাহ যখন জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্কে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিচ্ছিলেন, তখন তাঁর প্রাণনাশের চেষ্টা করা হয়।’
জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ তাঁর ৮৮ বছর বয়সী জেড-প্লাস নিরাপত্তাবেষ্টিত বাবার ওপর এই হামলাকে ‘হত্যাচেষ্টা’ হিসেবে অভিহিত করেছেন। ওমর আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আল্লাহ দয়াময়। আমার বাবা খুব অল্পের জন্য বেঁচে গেছেন। বিস্তারিত তথ্য এখনো অস্পষ্ট; তবে এটুকুই জানা গেছে যে লোডেড পিস্তলসহ এক ব্যক্তি একদম কাছ থেকে গুলি ছুড়তে সক্ষম হয়েছিলেন।’
ওমর আবদুল্লাহ আরও যোগ করেন, ‘শুধু ক্লোজ প্রোটেকশন টিমের বাধার কারণেই গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং হত্যাচেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে উত্তরের চেয়ে প্রশ্নই বেশি—যেমন জেড-প্লাস এবং এনএসজি নিরাপত্তা বলয়ে থাকা একজন সাবেক মুখ্যমন্ত্রীর এত কাছে কেউ কীভাবে পৌঁছাতে পারল।’
ঘটনার সময় সিনিয়র আবদুল্লাহর সঙ্গে জম্মু ও কাশ্মীরের উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির সোগামি উপস্থিত ছিলেন। নাসির সোগামি বলেন, এটি ফারুক আবদুল্লাহকে হত্যার একটি প্রচেষ্টা ছিল, তবে আল্লাহর রহমতে গুলিতে কেউ আহত হননি। তিনি আরও জানান, এই হত্যাচেষ্টার পেছনের উদ্দেশ্য কী বা এটি কোনো নিরাপত্তা ত্রুটি কি না, তা তাঁরা এখনো জানেন না।
সোগামি বলেন, ‘এখনই আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছি না। ঈশ্বর দয়াময় যে আমরা সবাই নিরাপদ আছি। ফারুক আবদুল্লাহ সুস্থ আছেন।’

যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক বিমানবাহী রণতরি ইউএসএস জেরাল্ড ফোর্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় দুজন মার্কিন নাবিক আহত হয়েছেন। তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এই অগ্নিকাণ্ডের সঙ্গে চলমান যুদ্ধের বা কোনো ধরনের সংঘাতের সম্পর্ক নেই।
১০ মিনিট আগে
এর আগে গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, মার্কিন নৌবাহিনী পারস্য উপসাগরে জাহাজগুলোকে পাহারা দেবে। কিন্তু বাণিজ্যমন্ত্রী রাইট আজ বৃহস্পতিবার বলেছেন, এখনই এমন পদক্ষেপ নেওয়া ‘সম্ভব নয়’। তিনি বলেন, ‘আমরা প্রস্তুত নই।
৩১ মিনিট আগে
ইরাকের একটি ঘাঁটি থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ ইতালি।কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা জানায়, ইতালির সরকার ঘোষণা দিয়েছে, তারা উত্তর ইরাকের আধা-স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের একটি সামরিক ঘাঁটি থেকে অস্থায়ীভাবে সব সেনা প্রত্যাহার করছে।
১ ঘণ্টা আগে
ফারজানা যখন তাঁর ওপর হওয়া নির্যাতনের বর্ণনা দেন, তখন বিচারক প্রমাণ যান। কিন্তু ফারজানা কোনো প্রমাণ দেখাতে না পারায় বিচারক তাঁকে ভর্ৎসনা করে বলেন, ‘তুমি যখন তরুণী ছিলে তখন স্বামীর সঙ্গে দিনগুলো উপভোগ করেছ। এখন সে বৃদ্ধ হচ্ছে দেখে তুমি বিচ্ছেদের অজুহাত খুঁজছ যাতে অন্য কাউকে বিয়ে করতে পারো।
১ ঘণ্টা আগে