জাম্বিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ বিজয় পেয়েছেন বিজনেস ম্যাগনেট এবং বিরোধীদলীয় নেতা হাকাইন্ডে হিচিলেমা। আজ সোমবার নির্বাচন কমিশনের চেয়ারপারসন বিচারপতি এসাউ চুলু টেলিভিশনে দেওয়া এক ভাষণে তাঁকে প্রেসিডেন্ট ইলেক্ট ঘোষণা করেন।
ভাষণে এসাউ চুলু বলেন, 'আমি হাকাইন্ডে হিচিলেমাকে জাম্বিয়া প্রজাতন্ত্রের নির্বাচিত প্রেসিডেন্ট ঘোষণা করছি।'
এ পর্যন্ত দেশটির ১৫৬টি আসনের মধ্যে ১৫৫ টির ফল পাওয়া গেছে। সরকারিভাবে পাওয়া এই ফলে ২৮ লাখ ১০ হাজার ৭৫৭ ভোটের মধ্যে ১৮ লাখ ১৪ হাজার ২০১ ভোট পেয়েছেন হাকাইন্ডে।
প্রসঙ্গত, ৬ বছর ধরে দেশটির প্রেসিডেন্ট পদে আছেন এদগার লুঙ্গু। জীবনযাত্রার মানোন্নয়নে খরচ বাড়াতে থাকলেও পরিস্থিতি উন্নয়ন না হওয়ায় তাঁর বিরুদ্ধে ব্যাপক জন অসন্তোষ ছিল। এর মাঝেও লুঙ্গু পদে বহালের চেষ্টা করছিলেন।
তবে, ৫৯ বছর বয়সী প্রবীণ বিরোধী রাজনীতিক হাকাইন্ডে হিচিলেমার কাছে তাঁর পরাজয় হলো।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
১ ঘণ্টা আগে
লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে