সুদান এবং দক্ষিণ সুদানের সীমান্ত এলাকা আবেইতে সংঘর্ষে নারী ও শিশুসহ ৫২ জন নিহত হয়েছে। আজ সোমবার স্থানীয় এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য দিয়েছেন। সে অনুসারে, ২০২১ সালের পর সীমান্তে বিরোধ সংক্রান্ত হামলায় এটিই সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনা।
আবেইয়ের তথ্যমন্ত্রী বুলিস কোচ বলেন, গত শনিবার দক্ষিণ সুদানের ওয়ারাপ রাজ্যের সশস্ত্র যোদ্ধারা পার্শ্ববর্তী আবেই অঞ্চলে অভিযান চালিয়েছে। এই অভিযানে নারী, শিশু ও পুলিশ সদস্যসহ মোট ৫২ জন নিহত হয়েছে। এ ছাড়া, আহত হয়েছেন অন্তত ৬৪ জন।
তিনি বলেন, ‘বর্তমানে নিরাপত্তা পরিস্থিতি ভয়াবহ। এখানে ভয় ও আতঙ্কের পরিস্থিতি সৃষ্টি হওয়ায় কারফিউ জারি করা হয়েছে।’
তেল সমৃদ্ধ এলাকা আবেইয়ের প্রশাসন দক্ষিণ সুদান এবং সুদান দ্বারা যৌথভাবে পরিচালিত হয়। এলাকাটির ওপর দুই দেশেরই দাবি রয়েছে।
আবেইতে জাতিসংঘের অন্তর্বর্তীকালীন নিরাপত্তা বাহিনী (ইউএনআইএসএফএ) রোববার বলেছে যে, আগোক শহরে অবস্থিত সংস্থাটির ঘাঁটিতে চালানো হামলায় জাতিসংঘ বাহিনীতে কর্মরত ঘানার একজন শান্তিরক্ষী নিহত হয়েছেন।
বুলিস কোচ জানান, শত শত বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক ইউএনআইএসএফএর ঘাঁটিতে আশ্রয় নিয়েছিল।
ওয়ারাপ রাজ্যের তথ্যমন্ত্রী উইলিয়াম ওল বলেছেন, তার সরকার আবেই প্রশাসনের সঙ্গে এ ঘটনার যৌথ তদন্ত করবে।
আবেইয়ের প্রশাসনিক সীমানার অবস্থান সম্পর্কিত ডিঙ্কার জাতিগত গোষ্ঠীগুলোর মধ্যে বারবার সংঘর্ষ ঘটছে। কোচ বলেন, ওয়ারাপের ডিঙ্কা এবং নুয়ার জাতিগোষ্ঠীর একজন বিদ্রোহী নেতার বাহিনীর মধ্যে গত শনিবার গোলাগুলি হয়েছিল।
দক্ষিণ সুদানে ডিঙ্কা এবং নুয়ারের মধ্যে জাতিগত লড়াই এবং গৃহযুদ্ধে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে কয়েক হাজার মানুষ নিহত হয়েছিল। তারপর থেকে, সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে নিয়মিত সংঘর্ষে বিপুলসংখ্যক বেসামরিক মানুষ নিহত এবং বাস্তুচ্যুত হচ্ছে। গত নভেম্বরে আবেইতে সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
২ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে