
পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে হওয়া সংঘর্ষে প্রায় ১০০ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় হাসপাতালের চিকিৎসকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এই আহত হয়েছেন আরও অনেকে।
প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার গিনির দ্বিতীয় বৃহত্তম শহর এনজেরেকোরেতে একটি ফুটবল ম্যাচে সমর্থকদের সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছে। একজন চিকিৎসক জানান, ‘প্রায় ১০০ জন মারা গেছেন’ এবং স্থানীয় হাসপাতাল ও মর্গ লাশে পরিপূর্ণ। নাম প্রকাশে অনিচ্ছুক ওই চিকিৎসক বলেন, ‘হাসপাতালের যেখানেই চোখ যায়, কেবল লাশ আর লাশ। অনেক লাশ করিডরের মেঝেতেও পড়ে আছে। মর্গ পুরোপুরি ভরে গেছে।
স্থানীয় হাসপাতালটির চিকিৎসকদের গণমাধ্যমের সঙ্গে কথা বলা অনুমতি নেই বিধায় অপর এক চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘নিহতের সংখ্যা কয়েক ডজন।’ তিনি প্রকৃত সংখ্যা উল্লেখ করতে পারেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় স্টেডিয়ামের বাইরে রাস্তায় বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অনেক মানুষে দৌড়ে পালাচ্ছেন এবং বহু মানুষ মাটিতে পড়ে আছেন। তবে তাঁরা মারা গেছেন নাকি আহত হয়েছেন তা নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, শতাধিক মানুষ মারা যাওয়া ছাড়াও আহত হয়েছেন আরও অনেকে।
নিরাপত্তার কারণে নাম প্রকাশ করতে না চাওয়া এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘সবকিছু শুরু হয় মূলত রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্ত থেকে। এরপর দুই দলের সমর্থকেরাই মাঠে ঢুকে পড়ে।’ এরপরই শুরু হয় সংঘাত। এনজেরেকোরে গিনির দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত এবং রাজধানী কোনাক্রি থেকে প্রায় ৫৭০ কিলোমিটার (৩৫০ মাইল) দূরে। শহরটির জনসংখ্যা প্রায় ২ লাখ।
স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, গিনির সামরিক শাসক মামাদি দুম্বুয়ার সম্মানে আয়োজিত একটি টুর্নামেন্টের অংশ ছিল এই ম্যাচ। দুম্বুয়া ২০২১ সালের সেপ্টেম্বরের এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতা দখল করেন এবং নিজেকে রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করেন।
সম্প্রতি পশ্চিম আফ্রিকার এই দেশে এ ধরনের টুর্নামেন্টগুলো খুবই সাধারণ ঘটনা হয়ে উঠেছে। কারণ দুম্বুয়া আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থিতা করার বিষয়টি বিবেচনা করছেন এবং রাজনৈতিক জোট গঠিত হচ্ছে।

২০২৩ সালে কানাডার মাটিতে নিজ্জর হত্যাকাণ্ডে দিল্লির সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ভারত এই অভিযোগ প্রত্যাখ্যান করলে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন সংকটে পড়ে। তবে গত বছর মার্ক কার্নি দায়িত্ব নেওয়ার পর সম্পর্কের বরফ গলতে শুরু করে।
৩ মিনিট আগে
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ‘সৌদি আরামকো’ ড্রোন হামলার পর দেশটির গুরুত্বপূর্ণ রাস তানুরা তেল শোধনাগারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। হামলার জেরে সেখানে আগুন ধরে গেলে উৎপাদন ও লোডিং কার্যক্রম স্থগিত করা হয়।
২৭ মিনিট আগে
ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের মুখপাত্র ফাহাদ নাজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানান, সৌদি আরব সব সময় তেহরানের সঙ্গে একটি নির্ভরযোগ্য চুক্তিতে পৌঁছানোর জন্য কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে আসছে। তিনি বলেন, ট্রাম্প প্রশাসনের সঙ্গে আমাদের সব ধরনের যোগাযোগে কোনো সময়ই আমরা...
১ ঘণ্টা আগে
ইরানের একটি স্কুলে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় ১৮৫ জন নিহতের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হামলার কৌশল, প্রযুক্তির নির্ভুলতা এবং বেসামরিক প্রাণহানির বিষয়ে প্রশ্ন তুলেছেন।
১ ঘণ্টা আগে