সুদানের সংঘাত সিরিয়া, লিবিয়ার চেয়েও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী আবদাল্লা হামদক। একই সঙ্গে দেশটিতে চলমান সংঘাত বিশ্বের জন্য এক দুঃস্বপ্নে পরিণত হবে—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
সুদানের সেনাবাহিনী বলছে, ভারী কামান দিয়ে রাজধানী খার্তুমে চারদিক থেকে আক্রমণ করা হচ্ছে। দুই সপ্তাহ ধরে চলা সংঘাতে দেশটিতে কয়েক শ মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া সুদান ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ।
বিবিসির প্রতিবেদনে জানা যায়, কেনিয়ার রাজধানী নাইরোবিতে এক সম্মেলনে বক্তৃতা দেওয়ার সময় সুদানের সামরিক নেতা এবং প্রতিদ্বন্দ্বী আধাসামরিক বাহিনীর প্রধানকে শান্তি আলোচনায় রাজি করার জন্য একটি ঐক্যবদ্ধ আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান জানান আবদাল্লাহ হামদক।
হামদক বলেন, ‘সুদান একটি বড় দেশ, এখানে নানা বৈচিত্র্য রয়েছে। আমি মনে করি এ দেশের চলমান সংঘাত বিশ্বের জন্য দুঃস্বপ্ন হয়ে উঠবে।’ তিনি আরও বলেন, এই সংঘাত ছোট কোনো বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নয়। দুটি প্রশিক্ষিত এবং সশস্ত্র বাহিনীর মধ্যে সংঘাত চলায় ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘসহ সুদানের প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে দুই প্রতিপক্ষ যুদ্ধবিরতির মেয়াদ ৭২ ঘণ্টা বাড়াতে সম্মত হয়। কিন্তু যুদ্ধবিরতির মেয়াদ সেই অর্থে বাড়েনি। খার্তুমের কিছু অংশে বিমান, ট্যাংক ও কামান দিয়ে হামলা অব্যাহত রাখার খবর পাওয়া গেছে। বিশুদ্ধ পানি ও খাদ্য পাচ্ছে না অনেক এলাকার বাসিন্দারা। নগদ অর্থের সংকট তো রয়েছেই।
গত ১৫ এপ্রিল সুদানের সেনাবাহিনীর সঙ্গে র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) নামের আধাসামরিক বাহিনীর মধ্যে সংঘাত শুরু হয়। ২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আরএসএফের।

কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে সেগুলো কীভাবে বিধ্বস্ত হলো এ ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য তারা দেয়নি।
৮ মিনিট আগে
ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তৃতীয় দিনে গড়িয়েছে। এই সময়ের মধ্যে ইসরায়েলি ও মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র ইরানের অন্তত ১৩১টি শহরে হামলা চালিয়েছে। এসব হামলায় ইরানে অন্তত ৫৫৫ জন ইরানি নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এবং লন্ডন থেকে প্রকাশিত মধ্যপ্রাচ্যকেন্দ্রিক...
২ ঘণ্টা আগে
কুয়েতে বেশ কয়েকটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আজ জাজিরা কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, দেশে ‘বেশ কয়েকটি’ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে, তবে সব ক্রু বেঁচে গেছেন।
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আজ সোমবার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টের স্ত্রী হিসেবে তিনিই প্রথম এই পরিষদের অধিবেশনে সভাপতিত্ব করতে যাচ্ছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে