
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।
দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।

লোকসভায় দলটির ২৮ জন সংসদ সদস্যের মধ্যে ২০ জনই এবার দল ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। আইনি জটিলতা এড়াতে বিদ্রোহী গোষ্ঠীটি ত্রিপুরার একটি স্বল্পপরিচিত রাজনৈতিক দল ন্যাশনালিস্ট সিটিজেনস পার্টির সাথে একীভূত হতে যাচ্ছে...
১০ ঘণ্টা আগে
ইরান উপকূল ও হরমুজ প্রণালির কাছাকাছি বাণিজ্যিক জাহাজে কর্মরত ভারতীয় নাবিকেরা জীবনসংকটে পড়ে জরুরি সাহায্যের আকুতি জানিয়েছেন। ওই অঞ্চলে শুধু তাঁদের ওপরই মার্কিন হামলা হচ্ছে বলে দাবি করে একটি ভিডিও বার্তা দিয়েছেন ভুক্তভোগী ভারতীয় নাবিকেরা।
১৩ ঘণ্টা আগে
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্যের জেলাগুলোয় জনসংখ্যার কাঠামোগত পরিবর্তন পর্যবেক্ষণ ও মূল্যায়নে জনসংখ্যাগত পরিবর্তন-বিষয়ক উচ্চপর্যায়ের কমিটিকে নির্দেশ দিয়েছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সময়ে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব এবং সীমান্ত...
১৫ ঘণ্টা আগে
ভারত-বাংলাদেশ সীমান্তে সীমান্ত সুরক্ষাব্যবস্থা বাস্তবায়নে বেড়া নির্মাণে দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর দাবি, পশ্চিমবঙ্গসহ সীমান্তঘেঁষা সব রাজ্যে একই সময়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ না নেওয়া ছিল একটি ‘ঐতিহাসিক ভুল।’
১৬ ঘণ্টা আগে