নাইজেরিয়ার ন্যাশনাল এজেন্সি ফর ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড কন্ট্রোল (এনএএফডিএসি) দূষিত কণার কারণে কাচের বোতলের স্প্রাইটের একটি চালান প্রত্যাহারের আদেশ জারি করেছে।
এক ভোক্তার অভিযোগ ও তদন্তের পর এই প্রত্যাহার আদেশ জারি করা হয়েছে। তদন্তে দেখা গেছে, পাঁচ ক্র্যাট স্প্রাইটের বোতলে অতি সূক্ষ্ম দূষিত কণা পাওয়া গেছে। তবে এসব কণার নাম উল্লেখ করেনি নাইজেরিয়ার প্রশাসন।
নাইজেরিয়ান বোতল তৈরির কোম্পানি আবুজা প্ল্যান্টে ওই প্রত্যাহার আদেশ পাঠানো হয়েছে। তবে কোম্পানিটি এই সিদ্ধান্তের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। প্রশাসন খুচরা বিক্রেতা ও ভোক্তাদের সতর্কতা অবলম্বন এবং দূষিত পণ্য খাওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
যারা দূষিত স্প্রাইট খেয়েছে, তাদের অবিলম্বে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দূষণের কারণ নির্ধারণের জন্য স্প্রাইটের একটি কারখানা পরিদর্শন করা হবে। এর আগে গত মে মাসে নাইজেরিয়ায় ক্যানসার সৃষ্টির পদার্থ থাকায় বিখ্যাত একটি নুডল্স ব্র্যান্ড নিষিদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
১ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধ অবসান, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং অবরোধ প্রত্যাহার নিয়ে একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে বলে দাবি করা হয়েছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনো আলোচনার টেবিলে।
৩ ঘণ্টা আগে