
পাঁচ বছর আগে ১৬ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর নামিবিয়ার কৃষিমন্ত্রী ম্যাক-আলবার্ট হেনগারিকে বরখাস্ত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গত শনিবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে ২১ বছরের নারী। তাঁর অভিযোগ, মামলা প্রত্যাহারে রাজি করাতে হেনগারি তাঁকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিলেন। হেনগারি অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। মামলার শুনানিতে অংশ নিতে তাঁকে আদালতে হাজির করা হবে বলে জানা গেছে।
বিবিসি জানিয়েছে, নামিবিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হেনগারিকে বরখাস্তের কারণ উল্লেখ করা হয়নি। তবে জানানো হয়েছে, হেনগারিকে জাতীয় সংসদ থেকেও বহিষ্কার করা হয়েছে। ক্ষমতাসীন দল সোয়াপোর প্রতিনিধি হিসেবে দেশটির প্রেসিডেন্ট তাঁকে সংসদে মনোনয়ন দিয়েছিলেন।
পুলিশের মতে, হেনগারির বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ ও শারীরিক নির্যাতনসহ একাধিক অভিযোগের তদন্ত চলছে।
বিরোধী দল ‘ইন্ডিপেনডেন্ট প্যাট্রিয়টস ফর চেঞ্জ’ (আইপিসি) এক বিবৃতিতে বলেছে, হেনগারির বিরুদ্ধে ধর্ষণ, অপহরণ এবং জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে গ্রেপ্তার নেতৃত্বের গুরুতর ব্যর্থতা। এর মাধ্যমে সরকারের নারী নির্যাতন বিরোধী বক্তব্যের ফাঁপা স্বরূপ প্রকাশ পেয়েছে।
তারা আরও উল্লেখ করেছে, গত বছরের নভেম্বর মাসে হেনগারির বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হলেও প্রেসিডেন্ট তাঁকে নিয়োগ দেন।
নামিবিয়ায় নারী নির্যাতন ব্যাপক—গত বছরই ৪ হাজার ৮১৪টি নারী নির্যাতনের ঘটনা নথিভুক্ত হয়েছে। দেশটির মোট জনসংখ্যা প্রায় ৩০ লাখ।
নামিবিয়ার নারী প্রেসিডেন্ট নান্দি-এনদাইটোয়া গত মাসে নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছিলেন। ৭২ বছর বয়সী নান্দি-এনদাইটোয়া গত বছর নভেম্বরের নির্বাচনে ৫৮ শতাংশ ভোট পেয়ে জয়ী হন।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পাবলিক ব্রডকাস্টার ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) আগামী সপ্তাহে তাদের সংবাদ বিভাগসহ বিভিন্ন বিভাগ থেকে শত শত কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে যাচ্ছে। মার্কিন ব্যবসায়িক দৈনিক ‘ফিন্যান্সিয়াল টাইমস’ (এফটি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
৪ মিনিট আগে
বিহারের সমস্তিপুর জেলার সারাইরঞ্জন ব্লকে কেন্দ্রীয় সরকারের পাটনা-পূর্ণিয়া গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ের রুট নির্ধারণ নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়কমন্ত্রী নীতিন গাদকারির কাছে অভিযোগ করেছেন, মূল পরিকল্পনার প্রায় পাঁচ কিলোমিটার অংশে ‘খামখেয়ালি...
১৯ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা দাবি করেছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনই নির্ধারিত হয়নি।
৬ ঘণ্টা আগে
লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়ার হুমকি সত্ত্বেও যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য চুক্তি এখনো স্বাক্ষরের পথে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বিচারবোধহীন’...
৭ ঘণ্টা আগে