স্মৃতিশক্তি ভালো রাখা মানসিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত কিছু অভ্যাস মানসিক কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে।
চিনি কম খাওয়া
চিনি ও স্যাচুরেটেড ফ্যাট বেশি খেলে মস্তিষ্কের হিপোক্যাম্পাসের কার্যকারিতা কমে যেতে পারে। এটি স্মৃতিশক্তিকে প্রভাবিত করে। তাই অতিরিক্ত চিনি না খেলে স্মৃতিশক্তি বাড়তে থাকবে।
মেডিটেশন করা
নিয়মিত মেডিটেশন মস্তিষ্কের গ্রে ম্যাটারের পরিমাণ বাড়ায়। এটি স্মৃতিশক্তি ও মানসিক স্বাস্থ্য উন্নত করে। এ ছাড়া এটি শর্ট-টার্ম মেমোরি এবং সামগ্রিক সুস্থতা বাড়িয়ে তোলে।
ওজন নিয়ন্ত্রণে রাখা
অতিরিক্ত ওজন দ্রুত স্মৃতিশক্তি কমিয়ে দেয়। বেশি ওজন আলঝেইমার রোগের ঝুঁকি বাড়ায়।
পর্যাপ্ত ঘুমানো
নিয়মিত ও পর্যাপ্ত ঘুম শর্ট-টার্ম স্মৃতিকে দীর্ঘমেয়াদি স্মৃতিতে রূপান্তর করতে সাহায্য করে। তাই অন্তত ৭ ঘণ্টা ঘুমের রুটিন মেনে চলুন।
মস্তিষ্ককে প্রশিক্ষণ দেওয়া ক্রসওয়ার্ড, সুডোকু বা টেট্রিসের মতো খেলা স্মৃতিশক্তি উন্নত করে।
প্রক্রিয়াজাত শর্করা কম খাওয়া প্রক্রিয়াজাত শর্করা মানসিক চাপ বাড়ায় এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয়। তাই এ ধরনের খাবার থেকে দূরে থাকা জরুরি।
নিয়মিত ব্যায়াম করা
মাঝারি বয়সে নিয়মিত ব্যায়াম ডিমেনশিয়ার ঝুঁকি কমিয়ে দেয়। দলীয় খেলা বা খোলা পরিবেশে ব্যায়াম মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে।
সূত্র: হেলথলাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে