
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের গঠন বদলে যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। এ সময় শরীরের চর্বি বাড়ে, আর পেশিশক্তি বা লিন মাসল ধরে রাখা হয়ে ওঠে কঠিন। এর ফলে ডায়াবেটিস, হৃদ্রোগ সহ নানা বিপাকীয় রোগের ঝুঁকি বেড়ে যায়। এমন পরিস্থিতিতে বয়স্কদের জন্য কোন ধরনের ব্যায়াম সবচেয়ে কার্যকর—তা নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চলছিল। নতুন এক গবেষণায় বিজ্ঞানীরা জানালেন, হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং (এইচআইআইটি) বয়স্কদের শরীরের চর্বি কমাতে এবং পেশি ধরে রাখতে সবচেয়ে উপযোগী ব্যায়াম হতে পারে।
অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব দ্য সানশাইন কোস্টের গবেষকেরা গ্রেটার ব্রিসবেন অঞ্চলের ১২০ জনের বেশি প্রবীণ মানুষের ওপর এই গবেষণা চালান। অংশগ্রহণকারীদের গড় বয়স ছিল ৭২ বছর এবং তাঁদের গড় বডি মাস ইনডেক্স (বিএমআই) ছিল ২৬, যা ৬৫ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে স্বাভাবিক হিসেবে ধরা হয়।
গবেষণায় অংশগ্রহণকারীদের তিনটি দলে ভাগ করা হয়। প্রত্যেক দল ছয় মাস ধরে সপ্তাহে তিন দিন, ৪৫ মিনিট করে ট্রেডমিলে হাঁটা বা দৌড়ানোর অনুশীলন করেন। তবে ব্যায়ামের তীব্রতায় ছিল পার্থক্য—কেউ উচ্চ তীব্রতার, কেউ মাঝারি, কেউ আবার কম তীব্রতার ব্যায়াম করেন।
গবেষণার ফলাফলে দেখা যায়—উচ্চ, মাঝারি ও কম—সব ধরনের ব্যায়ামেই শরীরের চর্বি সামান্য পরিমাণে কমেছে। তবে শুধু এইচআইআইটি পদ্ধতি বা উচ্চ তীব্রতার ব্যায়ামেই শরীরের লিন মাসল বা পেশিশক্তি ধরে রাখা সম্ভব হয়েছে। এই পদ্ধতিতে মূলত অল্প সময় খুব জোরে ব্যায়াম করা হয়, তারপর স্বল্প বিশ্রাম—এভাবেই কয়েকটি রাউন্ড পূর্ণ করতে হয়। মাঝারি তীব্রতার ব্যায়ামে চর্বি কমলেও পেশিতে সামান্য হ্রাস দেখা গেছে।
গবেষণার প্রধান গবেষক ও ব্যায়াম বিশেষজ্ঞ গ্রেস রোজ জানান, এইচআইআইটি-এ খুব অল্প সময়ের জন্য অত্যন্ত কষ্টকর ব্যায়াম করতে হয়, যেখানে শ্বাসপ্রশ্বাস ভারী হয়ে আসে এবং কথা বলা কঠিন হয়ে পড়ে। এরপর কিছুটা সহজ গতিতে বিশ্রাম নেওয়া হয়। এই পদ্ধতিই পেশির ওপর বেশি চাপ সৃষ্টি করে, ফলে শরীর পেশি ধরে রাখার শক্তিশালী সংকেত পায়।
গবেষণাপত্রটি স্বাস্থ্যবিষয়ক জার্নাল ম্যাচুরিটাস-এ প্রকাশিত হয়েছে। গবেষকেরা মনে করছেন, এইচআইআইটি বয়স্কদের ক্ষেত্রে মাংসপেশিতে প্রোটিন তৈরির হার বাড়াতে পারে। তবে তাঁরা সতর্ক করে বলেছেন, চূড়ান্ত চিকিৎসা পরামর্শ দেওয়ার আগে আরও গবেষণা প্রয়োজন।
তবুও বিজ্ঞানীদের উপসংহার হলো—যদি শারীরিকভাবে সক্ষম হন, তবে বয়স্কদের জন্য শরীরের গঠন ও স্বাস্থ্য রক্ষায় হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং সবচেয়ে ভালো বিকল্প হতে পারে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে