অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা নিয়ে কিছুসংখ্যক মানুষের রক্ত জমাট বাঁধার যে বিরল উপসর্গ দেখা গিয়েছিল, তার সম্ভাব্য কারণ খুঁজে পাওয়া গেছেন বিজ্ঞানীরা। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
যুক্তরাজ্যের কার্ডিফ এবং যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গবেষণা চালিয়ে অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার সম্ভাব্য কারণ ব্যাখ্যা করেছেন। গবেষণায় বলা হয়, টিকার উপাদান রক্তের একটি প্রোটিন ‘প্লাটিলেট ফ্যাক্টর-৪’ কে আকৃষ্ট করতে পারে। বিরল কিছু ক্ষেত্রে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভাইরাসের সঙ্গে প্লাটিলেট ফ্যাক্টর-৪ কে গুলিয়ে ফেলে ও একে আক্রমণ করার জন্য অ্যান্টিবডি নিঃসরণ করে। আর তখনই এই অ্যান্টিবডি এবং প্লাটিলেট ফ্যাক্টর-৪ একসঙ্গে গুচ্ছাকার হয়ে রক্ত জমাট বেঁধে যায়।
এই গবেষণাটির সঙ্গে জড়িত ছিল টিকা তৈরি কোম্পানি অ্যাস্ট্রাজেনেকাও। কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, গবেষণার ফলটি রক্ত জমাট বাঁধার চূড়ান্ত কারণ নয়।
ধারণা করা হয়, অ্যাস্ট্রাজেনেকার টিকায় প্রায় ১০ লাখ মানুষের প্রাণ বেঁচেছে। কিন্তু তারপরও এ টিকা নিয়ে কিছু মানুষের রক্তজমাট বাঁধার ঘটনা নিয়ে বিশ্বে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।
একটি বিবৃতিতে অ্যাস্ট্রাজেনেকা কোম্পানির পক্ষ থেকে বলা হয়, গবেষণাটির ফলই রক্ত জমাট বাঁধার চূড়ান্ত কারণ নয়। এই অত্যন্ত বিরল পার্শ্ব প্রতিক্রিয়া দূর করার জন্য এই গবেষণার ফলাফলগুলোকে কাজে লাগানোর চেষ্টা করা হচ্ছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
২০ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে