
সুইস খাদ্যপ্রতিষ্ঠান নেসলে ঘোষণা করেছে, তারা ফ্রান্স, জার্মানি, অস্ট্রিয়া, ডেনমার্ক, ইতালি, সুইডেনসহ কয়েকটি ইউরোপীয় দেশ থেকে কিছু ব্যাচের শিশুখাদ্য ফর্মুলা প্রত্যাহার করছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, তারা তাদের এক প্রধান সরবরাহকারীর কাছ থেকে পাওয়া উপাদানে ‘মানগত সমস্যা’ শনাক্ত করেছে। নেসলে সম্ভাব্য প্রভাবিত শিশুপণ্যগুলোর উৎপাদনে ব্যবহৃত সব আরাকিডোনিক অ্যাসিড তেল ও সংশ্লিষ্ট তেল মিশ্রণের পরীক্ষা করেছে। তবে এখন পর্যন্ত এ পণ্যগুলোর কারণে কোনো অসুস্থতার খবর পাওয়া যায়নি।
নেসলে জানিয়েছে, তারা সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে, যাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। নেসলে মা-বাবা ও দায়িত্বশীলদের আশ্বস্ত করেছে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে, যার মধ্যে প্রয়োজনে পণ্য প্রত্যাহারও রয়েছে।
নেসলে ফ্রান্স জানিয়েছে, তারা গুইগোজ ও নিডাল ব্র্যান্ডের নির্দিষ্ট ব্যাচের শিশু ফর্মুলা ‘প্রতিরোধমূলক ও স্বেচ্ছাসেবীভাবে’ প্রত্যাহার করছে। নতুন তদন্তে দেখা গেছে, পণ্যে সেরুলাইড নামের একটি টক্সিন থাকার আশঙ্কা রয়েছে, যা পাচনতন্ত্রে সমস্যা সৃষ্টি করতে পারে।
কোম্পানি স্থানীয় ওয়েবসাইটে ওইসব পণ্যের ব্যাচ নম্বর প্রকাশ করেছে। জার্মানিতে এই পণ্যগুলো বেবা ও আলফামিনো নামে বিক্রি হয়।
নেসলে গ্রাহকদের জন্য পণ্য ফেরত দেওয়া এবং টাকা ফেরতের নির্দেশাবলি দিয়েছে, পাশাপাশি ক্রেতাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ফোন নম্বরও দেওয়া হয়েছে।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে