শরীর পর্যাপ্ত পানি না পেলে বা বেশি ঘাম, ডায়রিয়া, বমি ইত্যাদির কারণে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা দেখা দিতে পারে। এটি শুরুতে ছোটখাটো অসুবিধার মাধ্যমে প্রকাশ পায়, কিন্তু সময়মতো সতর্ক না হলে শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। শরীর পানিশূন্য হলে এই লক্ষণগুলো দেখা যায়: জিব শুকনো ও চটচটে হওয়া শরীরে পানি কম থাকার কারণে জিব সাধারণত শুকনা অনুভূত হয়।
চোখের সমস্যা
চোখ বসে যেতে পারে বা ঝাপসা দেখা শুরু হতে পারে। এ ছাড়া চোখের অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।
শরীর দুর্বল ও অবসন্ন লাগা
হঠাৎ বা ধীরে ধীরে শরীর দুর্বল বোধ করতে পারে। তাই সেদিকে খেয়াল রাখুন।
মাথাব্যথা
অনেক সময় পানিশূন্যতার কারণে মাথাব্যথা শুরু হয়।
মিষ্টির প্রতি আকর্ষণ
শরীরে পানি কম থাকলে হঠাৎ মিষ্টি খাওয়ার প্রবণতা বেড়ে যেতে পারে।
প্রস্রাবের রং ও গন্ধ পরিবর্তন
সাধারণত হালকা হলুদ প্রস্রাব গাঢ় হলুদ হয়ে যায় এবং দুর্গন্ধ তৈরি হয়।
মলত্যাগে কষ্ট
শরীরে পানি কম থাকলে পায়খানা শক্ত এবং কষ্টসহকারে হয়।
এই লক্ষণগুলো দেখা দিলে দ্রুত পর্যাপ্ত পানি পান করা উচিত। নিয়মিত পানি পান শরীরকে সচল রাখে এবং ডিহাইড্রেশন প্রতিরোধে সহায়ক।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে