লাইন ডিরেক্টর (এলডি), প্রোগ্রাম ম্যানেজার (পিএম), ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) বিলুপ্ত করে সেসব পদ ব্যবহার না করার নির্দেশনা জারি করেছে স্বাস্থ্যসেবা বিভাগ।
গতকাল রোববার স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব (পরিকল্পনা অনুবিভাগ) ফাতিমা-তুজ-জোহরা ঠাকুর স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, সেক্টর কর্মসূচিভিত্তিক উন্নয়ন কার্যক্রমের অবসান হওয়ায় সেক্টর কর্মসূচির আওতায় অপারেশন প্ল্যান (ওপি) পরিচালনার সঙ্গে সম্পর্কিত পদবি যথাক্রমে লাইন ডিরেক্টর (এলডি), প্রোগ্রাম ম্যানেজার (পিএম) ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (ডিপিএম) পদ বিলুপ্ত হওয়ার পরিপ্রেক্ষিতে বর্ণিত পদবি ব্যবহার থেকে বিরত থাকা এবং উক্ত বিলুপ্ত পদসমূহে কর্মরত জনবলকে দ্রুত যথাযথ পদায়নের জন্য নির্দেশক্রমে নির্দেশনা দেওয়া হলো।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে পাঠানো হয়েছে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে