প্রতি বছর ৪ মার্চ পালিত হয় বিশ্ব স্থূলতা দিবস। মূলত স্থূলতা বিষয়ে সচেতনতা এবং এ সমস্যা সমাধানের জন্য প্রচারণার কারণেই দিবসটি পালন করা হয়।
পৃথিবী জুড়ে ১০০ কোটির বেশি মানুষ স্থূলতার সমস্যায় ভুগছে। সংখ্যাটা দিন দিন আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে। এই স্থূলতার কারণ বেশ গভীরে। তবে এটিকে সমাধানও করা সম্ভব।
বায়োলজি
মানুষের শরীরের ভেতরে তৈরি আছে এমন ব্যবস্থা যা একে অনাহার থেকে সুরক্ষা দেয়। তাই ওজন কমালে একে টিকিয়ে রাখা কঠিন।
খাদ্য
প্রক্রিয়াজাত খাবারের ব্যবহার এখন পৃথিবী জুড়ে। এ ধরনের খাবারের সহজলভ্যতা বাড়াচ্ছে স্থূলতা।
জিনগত ঝুঁকি
স্থূল হওয়ার ঝুঁকি কিছুটা জিনগত। এ মাধ্যমে স্থূল হওয়ার প্রবণতা ৪০ থেকে ৬০ শতাংশ।
স্বাস্থ্য পরিচর্যা ও সেবার অভিগম্যতা
স্থূলতা কমাবার পরামর্শ অনেকের আওতার মধ্যে নেই। বিভিন্ন কারণে সেটা হতে পারে। সে কারণে স্থূলতা বিষয়টি নিরাময় করা অনেকের সাধ্যের বাইরে।
জীবনের নানান ঘটনার সঙ্গে দেহের ওজন বাড়ার সম্পর্ক আছে
গর্ভ পূর্ববর্তী জীবন, শিশু ও কৈশোরকাল, গর্ভাবস্থা, অসুস্থতা এবং ওষুধের প্রভাব পড়ে শরীরের ওজন বাড়ার ওপর।
অবেসোজেনিক পরিবেশ
এর অর্থ হলো স্থূলতা বান্ধব পরিবেশ। খাদ্যের সুলভ প্রাপ্তি, কম দাম, স্থূলতা বান্ধব খাবার, গণপরিবহন এবং বিজ্ঞাপন ও প্রচার, এসব উপাদান অবেসোজেনিক স্থূলতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে।
মানসিক স্বাস্থ্যের প্রভাব
কিছু মানসিক অসুখের প্রভাব ও ওষুধ যুক্ত থাকে স্থূলতার সঙ্গে। কিছু মানসিক অসুখে হতে পারে ক্লান্তি, অবসন্নতা, অনিদ্রা বা বেশি ঘুম কিংবা বেশি ক্ষুধার কারণ। এতে বাড়ে স্থূলতা।
ঘুমের অভাব ও মানসিক চাপ
এই দুই অবস্থা নিরসন করে এমন কিছু হরমোন যা স্থূলতা বাড়াতে ভূমিকা রাখে।
এ ছাড়া স্থূলতা নিয়ে প্রচলিত সংস্কার ও ভ্রান্ত ধারণাও কখনো কখনো স্থূলতা তৈরিতে সহায়তা করে।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে