ইউনিসেফের প্রতিবেদন

আজ ১ ডিসেম্বর, বিশ্ব এইডস দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘অধিকার নিশ্চিত হলে, এইচআইভি/এইডস যাবে চলে’। গতকাল শনিবার জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) এক প্রতিবেদনে জানিয়েছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী এইডস আক্রান্তদের মধ্যে ৭০ শতাংশই নারী। এর মধ্যে সাব–সাহারা আফ্রিকায় এই হার ৯০ শতাংশ ছাড়িয়ে গেছে। জরুরি পদক্ষেপ না নেওয়া হলে এইডস মোকাবিলায় বিশ্বের যতটুকু অগ্রগতি, তা ব্যর্থ হতে পারে।
প্রতিবেদনে বলা হয়, গত দশকে বিশ্বব্যাপী এইচআইভি আক্রান্ত শিশু এবং কিশোর–কিশোরীর সংখ্যা কমলেও, কিশোরীদের এখনো যথাযথ প্রতিরোধ ব্যবস্থা ও সহায়তা পেতে বেগ পেতে হচ্ছে। ছেলেদের চেয়ে মেয়েদের এইচআইভি আক্রান্ত হওয়ার সংখ্যা ব্যাপকভাবে বাড়ছে, বিশেষ করে সাব–সাহারা আফ্রিকায়।
ইউনিসেফ জানিয়েছে, গত বছর বিশ্বব্যাপী এইডস আক্রান্তদের মধ্যে ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়ে ছিল ৯৬ হাজার এবং ছেলে ৪১ হাজার। এ ছাড়া শূন্য থেকে ১৯ বছর বয়সীদের মধ্যে এইচআইভি আক্রান্তের সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। সে হিসাবে বর্তমানে বিশ্বজুড়ে তরুণ প্রজন্মের ২৪ লাখ জন এইডস আক্রান্ত।
গত বছর ৯০ হাজারেরও বেশি শিশু–কিশোর এইডস সংক্রান্ত জটিলতায় মারা যায়, যাদের ৭৩ শতাংশের বয়স ১০ বছরের কম। ১৪ বছর বা এর কম বয়সী এইচআইভি আক্রান্তের সংখ্যা মাত্র ৩ শতাংশ হলেও ২০২৩ সালে এইডসে মৃত্যুর ১২ শতাংশ এই বয়সী শিশু।
ইউনিসেফ জানিয়েছে, এইচআইভি আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৭৭ শতাংশ মানুষ এইডস রোগের প্রতিষেধক হিসেবে অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি পাচ্ছেন। তবে ১৪ বছর ও এর চেয়ে কম বয়সী শিশুদের মধ্যে মাত্র ৫৭ শতাংশ এবং ১৫–১৯ বছর বয়সীদের মধ্যে ৬৫ শতাংশ কিশোর–কিশোরী এ থেরাপি পাচ্ছেন।
ইউনিসেফের এইচআইভি/এইডস বিষয়ক সহযোগী পরিচালক অনুরিতা বেইন্স বলেন, অনেক দেশ এইডস নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও শিশু–কিশোরেরা ঠিকমতো উন্নত চিকিৎসা এবং প্রতিরোধ সুবিধা পাচ্ছে না। এইচআইভি আক্রান্ত শিশুদের চিকিৎসার অগ্রাধিকার দিতে হবে। প্রযুক্তি উন্নত করা এবং সবার জন্য চিকিৎসা সুযোগ বাড়াতে হবে।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৯ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে