শীতের হিমেল হাওয়া বইতে চলেছে। এমন দিনে ঘরে ঘরে বাড়ে গরম পানির চাহিদা। শীতের ঠান্ডা থেকে রেহাই পেতে অনেকে পান করেন কুসুম গরম পানি, আবার কারও গোসলের পানি গরম ছাড়া চলে না। আর এটি শুধু যে আপনাকে ঠান্ডা থেকে আরাম দেয় এমনটা নয়, এর প্রভাব রয়েছে স্বাস্থ্যেও।
কুসুম গরম পানি পানে উপকার
সর্দি-কাশি থেকে দূরে রাখে
ঋতু পরিবর্তনের কারণে শীতের শুরুতে একাধিক ভাইরাস ও ব্যাকটেরিয়া সক্রিয় হয়ে ওঠে। ফলে সর্দি-কাশিসহ ছোট ছোট নানা রোগব্যাধি দেখা দেয়। এই ধরনের অসুখ থেকে মুক্তি পেতে এবং শরীর ভালো রাখতে হালকা গরম পানি কার্যকর ভূমিকা রাখে। গরম পানি পান করার ফলে বুকে ও মাথায় জমে থাকা কফ বের হয়ে যায়, যা উপকারে আসে।
হজমে সহায়ক
কুসুম গরম পানি পান খাবার হজম করতে সহায়ক। এটি শরীরের বর্জ্য নিষ্কাশন দ্রুত করতে পারে। ২০১৬ সালে এক গবেষণায় দেখা যায়, গরম পানি অন্ত্রের গতি এবং রোগীর অপারেশনের পর গ্যাস নির্গমনে বেশ উপকার করে।
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি
ডিহাইড্রেশন বা পানিশূন্যতা কোষ্ঠকাঠিন্যের একটি সাধারণ কারণ। তবে অনেক ক্ষেত্রে কুসুম গরম পানি পানে কোষ্ঠকাঠিন্য দূর এবং প্রতিরোধে উপকারে আসে।
পানির তাপমাত্রা
খাওয়ার পানি কতটুকু গরম পান করা উচিত, তা নিয়েও গবেষণা প্রকাশ হয়। সেখানে উল্লেখ্য, ১৩০-১৬০ ডিগ্রি ফারেনহাইট হতে হবে। এর বেশি গরম পানি গলা জ্বলে যাওয়ার কারণ হতে পারে।
গরম পানিতে গোসল
রাতের ভালো ঘুম
অফিস শেষে বাসায় ফিরে অনেকে গরম পানিতে গোসল থেকে বিরত থাকেন। কিন্তু হালকা গরম পানিতে গোসল আপনার রাতের ঘুম আরও ভালো করবে। এ ছাড়া এটি ঘুমানোর আগে পেশি শিথিল করতে সাহায্য করে।
শ্বাসকষ্টের উপসর্গ থেকে মুক্তি
গরম পানি এবং এর বাষ্প ঠান্ডা ও কাশির জন্য বেশ উপকারী। এ ছাড়া শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে গরম পানিতে গোসল বেশ উপকারে আসে।
মস্তিষ্কের ক্ষমতা বাড়ায়
গরম পানিতে গোসল আরাম দেবে শারীরিক ও মানসিক—দুই ক্ষেত্রে। এর ফলে আপনি বেশ ফুরফুরে বোধ করতে পারবেন। কাজে মনোযোগ বাড়বে এবং বিরক্তিভাব দূর হবে। আর অফিস শেষে বাড়ি ফেরার পর অস্থিরতা বোধ করাই স্বাভাবিক। এমন সময় সেই অস্থিরতা কাটাতে পারে গরম পানিতে গোসল।
কাঁধ ও ঘাড়ের ব্যথায় উপকার
অফিসে একটানা চেয়ারে বসে থাকার কারণে অনেকের কাঁধ ও ঘাড়ে ব্যথা শুরু হয়। এ ক্ষেত্রে গরম পানির গোসল আপনাকে আরাম দেবে।
সূত্র: হেলথলাইন

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে