
বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মশাবাহিত এ রোগে চলতি বছরে এ পর্যন্ত ৫৪ জনের মৃত্যু হল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ডেঙ্গু বিষয়ক হালনাগাদ রিপোর্টে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
সরকারের তথ্য বলছে, সর্বশেষ মারা যাওয়া দুজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং অন্যজন চট্টগ্রাম বিভাগীয় এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশের হাসপাতালে মোট ৩৩৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এতে চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার ৯৩১ জন।
নতুন রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ১০১ জন বরিশাল বিভাগের। এ ছাড়া ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৭৬ জন, ঢাকা বিভাগে ৪১ জন, ময়মনসিংহ বিভাগে পাঁচ জন, চট্টগ্রাম বিভাগে ৫৮ জন, খুলনা বিভাগে ২৮ জন, রাজশাহী বিভাগে ২৭ জন এবং সিলেট বিভাগে এক জন রোগী ভর্তি হয়েছেন। ডেঙ্গু নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ২৮৬ জন রোগী। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৩৬১ জন এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯২৫ জন ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এ বছর সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে গত মাসে। ওই মাসে ১৯ জন চিকিৎসাধীর রোগীর মৃত্যু হয়। আর জুলাইয়ের দশ দিনে মারা গেছেন ১২ জন ডেঙ্গু রোগী। জুলাইয়ের ১০ দিনে ৩ হাজার ৬৩৫ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গত জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন ও জুন মাসে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এ মে মাসে তিন জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল সর্বোচ্চ। ওই বছর হাসপাতালে ভর্তি হয় ৩ লাখ ২১ হাজারের বেশি রোগী। মারা যায় ১ হাজার ৭০৫ জন। গত বছর ১ লাখ ১ হাজার ২১৪ জন রোগীর বিপরীতে মারা গেছেন ৫৭৫ জন।

রমজান হলো আত্মশুদ্ধি ও সংযমের মাস। তবে খাদ্যাভ্যাস এবং জীবনযাত্রার পরিবর্তন হওয়ার কারণে এই সময়ে আমাদের রোগ প্রতিরোধক্ষমতা কিংবা ইমিউন সিস্টেম কিছুটা ভিন্নভাবে কাজ করে। একজন চিকিৎসক ও অণুজীববিজ্ঞানী হিসেবে মনে করি, সঠিক বৈজ্ঞানিক সচেতনতা থাকলে রোজার মাধ্যমেও শরীর রোগমুক্ত, দূষণমুক্ত...
২ দিন আগে
রমজান মাস আমাদের ধর্মীয় ও আধ্যাত্মিক উন্নতির সময় হলেও এই সময়ে আমাদের শরীরের বিভিন্ন অংশের, বিশেষত চোখের যত্ন নেওয়া জরুরি। দীর্ঘ সময় সেহরি থেকে ইফতার পর্যন্ত পানাহার এবং ঘুমের অভাব আমাদের চোখের ওপর ব্যাপক প্রভাব ফেলে। তাই রমজানে চোখের সঠিক যত্ন নেওয়া প্রয়োজন।
২ দিন আগে
থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরয়েড হরমোনের ঘাটতিকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। এটি হতে পারে অটো এমিনোর কারণে কিংবা থাইরয়েড গ্রন্থিতে কোনো সংক্রমণ বা আয়োডিনের ঘাটতি অথবা থাইরয়েডের কোনো অপারেশন বা থাইরয়েড গ্রন্থিতে রেডিও আয়োডিন থেরাপি দেওয়ার পর।
২ দিন আগে
রমজান মাসে আমাদের স্বাভাবিক অভ্যাসে কিছু পরিবর্তন আসে। এ সময় খাওয়াদাওয়ার সময় ও ধরন বদলে যায়। আরও বদলে যায় ঘুমের সময়। এই নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হয় শরীরকে। এ জন্য নতুন করে অনেক অভ্যাস তৈরি করতে হয়।
২ দিন আগে