Ajker Patrika

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫

আজকের পত্রিকা ডেস্ক­
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৪৫ জন।

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৭৪৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২৫, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৯, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৫৪, ঢাকা উত্তর সিটিতে ১১৬, ঢাকা দক্ষিণ সিটিতে ১২৭, খুলনা বিভাগে ৩২ (সিটি করপোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৩, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ এবং সিলেট বিভাগে একজন (সিটি করপোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছে।

এদিকে গত এক দিনে সারা দেশে ৬৯৭ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছে ৮৫ হাজার ২৬৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ (৫৫), (৭১) ও একজন নারী (৪৯) এবং একজন ৯০ বছরের বৃদ্ধা রয়েছেন।

এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৮৮ হাজার ৪৫৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৫৩ জনের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত