
নতুন বছরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে জন্ম নিরোধক পণ্যের বিক্রি ১০ শতাংশ বেড়ে যাবে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। তবে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রবণতার চেয়ে এ বৃদ্ধি বেশ কম। গবেষণা বলছে, দেশটিতে অন্য যেকোনো ছুটির তুলনায় নতুন বছরের সময়টাতে অরক্ষিত শারীরিক সম্পর্কের হার বেড়ে যায়।
ব্রিটিশ মেডিকেল জার্নাল সাময়িকীতে বড়দিন উপলক্ষে প্রকাশিত প্রতিবেদনটিতে টেক্সাস টেক ইউনিভার্সিটির গবেষকেরা নতুন বছর উদ্যাপনের সময়টাতে জরুরি জন্ম নিরোধক ওষুধের বিক্রি নিয়ে গবেষণা করেছেন। তাঁরা বিশেষ করে জন্ম নিরোধক পিল লেভোনোরগেস্ট্রেলের বিক্রির ডেটা, প্ল্যান বি–এর সক্রিয় উপাদান ও ব্যবস্থাপত্র ছাড়াই সহজলভ্য অন্যান্য জন্ম নিরোধক ওষুধের বিক্রি ডেটা বিশ্লেষণ করেছেন।
লেভোনোরগেস্ট্রেল ডিম্বাণু নিষিক্তকরণে বাধা দেয় বা ডিম্বাণু পতন বিলম্বিত করে। এটি সারভিক্সের চারপাশের মিউকাসকে ঘন করে ফেলে, যার কারণে শুক্রাণু তা ভেদ করে যেতে পারে না। তবে এটি দিয়ে গর্ভপাত করা যায় না। প্ল্যান বি–ও সেরকমই। কোনো ধরনের জন্মনিরোধক ব্যবহার ছাড়াই শারীরিক সম্পর্কের পর জরুরি ব্যবস্থা হিসেবে এ পদ্ধতি অবলম্বন করা হয়। এটিও এক ধরনের পিল।
অরক্ষিত শারীরিক সম্পর্ক স্থাপনের পরদিন সকালেই লেভোনোরগেস্ট্রেল সেবন করতে বলা হলেও লেভোনোরগেস্ট্রেল ৭২ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকে। যদিও এটা যত দ্রুত সেবন করা যায় তত বেশি কার্যকর হবে। ইউলিপ্রিস্টল অ্যাসিটেট ভিত্তিক অন্যান্য জন্ম নিরোধক ওষুধগুলো ৫ দিন পর্যন্ত কার্যকর থাকে।
গবেষণা দলটি যুক্তরাষ্ট্রের বিভিন্ন খুচরা দোকানে ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নতুন বছরের প্রথম এক সপ্তাহে লেভোনোরগেস্ট্রেল বিক্রির তথ্য সংগ্রহ করেছে। তাঁরা দেখেছেন, ১৫ থেকে ৪৪ বছর বয়সী ১ হাজার নারীর মধ্যে শূন্য দশমিক ৬৩ ইউনিট হারে এ ওষুধের বিক্রি বেড়ে যায়। সে হিসাবে এ সময় অতিরিক্ত ৪১ হাজার পিল বিক্রি হয়।
অরক্ষিত শারীরিক কর্মকাণ্ডের জন্য গবেষকেরা ভ্যালেনটাইন্স ডে, স্বাধীনতা দিবস ও সেন্ট প্যাট্রিক ডের মতো অন্য ছুটির দিনগুলোও বিবেচনায় নিয়েছেন। এ দিনগুলোতেও অরক্ষিত শারীরিক সম্পর্কের হার বেড়ে গেলেও তা নতুন বছরের সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।
তবে, মা দিবস, বাবা দিবস ও ইস্টার ডে–তে এ ধরনের কোনো পরিবর্তন লক্ষ্য করা যায়নি।
গবেষকেরা বলছেন, এ সময় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে গর্ভপাত করানোর হারও বেড়ে যায়।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে