সিলেটের বন্যাকবলিত এলাকায় চিকিৎসকদের জরুরি নির্দেশনা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বুধবার সচিবালয়ে সকালে অনলাইন প্ল্যাটফর্ম জুমে সিলেট বিভাগের স্বাস্থ্যসেবা কর্মকর্তাদের সঙ্গে এক জরুরি সভায় যুক্ত হয়ে ডায়রিয়া ও পানিবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় জরুরি নির্দেশনা দেন তিনি।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব এলাকায় ডায়রিয়া এবং পানিবাহিত রোগের প্রাদুর্ভাব মোকাবিলায় হাসপাতাল ও চিকিৎসাকেন্দ্রে পর্যাপ্ত স্যালাইন ও ওষুধ মজুত রাখতে হবে। এ ছাড়া হাসপাতালে বিষধর সাপের প্রতিষেধক (এন্টিভেনম) মজুত রাখা এবং যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলতে মন্ত্রী সবার প্রতি আহ্বান জানান। সভায় স্বাস্থ্যমন্ত্রী বন্যাকবলিত এলাকার সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা করে বন্যা–পরবর্তী যথাযথ চিকিৎসাসেবা প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এ সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবির প্রমুখ অনলাইনে যুক্ত ছিলেন।
এদিকে দুপুরে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ঢাকা মেডিকেল কলেজ পরিদর্শন করেন। তিনি মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাব, বায়োকেমিস্ট্রি ল্যাব, প্যাথলজি ল্যাব পরিদর্শন করেন এবং চিকিৎসকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এরপর স্বাস্থ্যমন্ত্রী এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় হাসপাতালটির প্রয়োজনীয় অনুমোদন এবং কাগজপত্র যাচাই করেন।
এভারকেয়ার হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী ঢাকার মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টার পরিদর্শন করেন। সেখানে জরুরি বিভাগ, আইসিইউ, এইচডিইউ, সিসিইউ পরিদর্শন করেন এবং আগত রোগী, রোগীর স্বজন ও ডাক্তারদের সঙ্গে কথা বলেন। সেখানে হাসপাতালের কাগজপত্র দেখেন এবং অনুমোদিত শয্যার বাইরে রোগী ভর্তি না করতে ও সব সময় পর্যাপ্ত বিশেষজ্ঞ চিকিৎসক রাখতে নির্দেশনা দেন।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে