Ajker Patrika

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী

বাসস, ঢাকা  
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে শিগগিরই: স্বাস্থ্যমন্ত্রী
‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ছবি: পিআইডি

সারা দেশে শিগগিরই ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ মঙ্গলবার রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজে ‘হামের চিকিৎসা পদ্ধতি ও ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট গাইডলাইন’ বিষয়ক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

সাখাওয়াত হোসেন বলেন, সারা দেশে একযোগে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন চালু হবে। এটি সফল করতে কাজ করছি। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে সুনির্দিষ্টভাবে জানানো হবে, ঠিক কবে থেকে এটি শুরু হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত