গর্ভকাল একটি সংবেদনশীল সময়। এই সময়ে মা ও অনাগত সন্তানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে পুষ্টিকর খাবারের পাশাপাশি খাবারের পরিচ্ছন্নতা ও সঠিক সংরক্ষণ পদ্ধতির দিকে বাড়তি নজর জরুরি। সামান্যতম অসতর্কতা অনেক সময় বড় স্বাস্থ্যঝুঁকির কারণ হতে পারে।
» মাছ-মাংস পরিষ্কার করার পর ছুরি, বঁটি ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
» কমপক্ষে ২০ সেকেন্ড সময় নিয়ে হাত কুসুম গরম পানি ও সাবান দিয়ে ধুয়ে নিন।
» ফল ও সবজি খাওয়া বা রান্না করার আগে কলের ঠান্ডা পানির নিচে রেখে ধুয়ে নিতে হবে।
» বাজার থেকে আনার পর ফল ও সবজির খোসার ওপর আলতো স্ক্রাব ব্রাশ ব্যবহার করে ময়লা পরিষ্কার করে নিতে হবে।
» খাবার খাওয়ার পর অবশিষ্ট থাকলে তা সঠিকভাবে সংরক্ষণ করতে হবে।
» রান্না করা খাবার দুই ঘণ্টার মধ্যে ফ্রিজে সংরক্ষণ করতে হবে।
» গর্ভাবস্থায় পচনশীল বা বাসি খাবার খাওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
» অবশিষ্ট খাবার বারবার গরম করে খাওয়া যাবে না।
» শাকসবজি খুব বেশিদিন জমিয়ে না রেখে যতটা সম্ভব টাটকা ও সতেজ অবস্থায় খাওয়ার চেষ্টা করুন। এটি খাবারের সর্বোচ্চ পুষ্টিগুণ নিশ্চিত করে।
» রান্নায় যতটা সম্ভব কম তেল ও মসলা ব্যবহার করতে হবে।
সূত্র: হেলথ লাইন

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৪ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে