লবণ আমাদের খাদ্যাভ্যাসের প্রয়োজনীয় উপাদান। সালাদ বা রান্না, প্রায় প্রতিটি খাবারেই এর ব্যবহার আছে। কিন্তু অনেকেই স্বাস্থ্যকর বিকল্প হিসেবে হিমালয়ান পিঙ্ক সল্ট বেছে নিতে চাইছেন। কিন্তু প্রশ্ন হলো, পিঙ্ক সল্ট কি সত্যিই সাধারণ লবণের চেয়ে ভালো?
পিঙ্ক সল্ট
পিঙ্ক সল্ট, যাকে আমরা হিমালয়ান সল্টও বলি, এটি মূলত পাকিস্তানের হিমালয়ের পাদদেশে অবস্থিত খেওড়া লবণখনি থেকে উত্তোলন করা হয়। এর গোলাপি রঙের পেছনে মূল কারণ এতে থাকা ট্রেস মিনারেল বা খনিজ উপাদান, বিশেষ করে আয়রন অক্সাইড।
সাধারণ লবণ
এটি সাধারণত গভীর ভূগর্ভস্থ লবণখনি থেকে উত্তোলন করে পরিশোধন করা হয়। প্রক্রিয়াজাতের সময় এতে থাকা অধিকাংশ খনিজ উপাদান সরিয়ে ফেলা হয় এবং মিশিয়ে দেওয়া হয় অ্যান্টি-কেকিং এজেন্ট, যাতে লবণ জমাট না বাঁধে। এ ছাড়া এটি সাধারণত আয়োডিনযুক্ত করা হয়, যেন আয়োডিন ঘাটতিজনিত রোগ প্রতিরোধ করা যায়।
পিঙ্ক সল্ট বা সাধারণ লবণের মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, তা নির্ভর করে আপনার প্রাধান্য অনুযায়ী। যদি আপনি প্রাকৃতিক ও মিনারেলসমৃদ্ধ কিছু চান, তবে পিঙ্ক সল্ট ভালো বিকল্প হতে পারে। আর যদি আয়োডিনের ঘাটতি নিয়ে চিন্তিত হন, তবে আয়োডিনযুক্ত সাধারণ লবণ উত্তম।
তবে মনে রাখতে হবে, লবণ যেটাই হোক না কেন, অতিরিক্ত গ্রহণ স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই পরিমিত লবণ গ্রহণ এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসই সুস্থ জীবনের চাবিকাঠি।
সূত্র: হেলথশট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১৬ ঘণ্টা আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে