
দেশে এ বছরে প্রথম একজন নারীর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি) শনাক্ত হয়েছে। আজ রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ভাইরোলজি বিভাগের প্রধান ডা. আহমেদ নওশের আলম।
নওশের আলম বলেন, ‘আক্রান্ত নারী একজন গৃহিণী। তাঁর বিদেশ ভ্রমণের কোনো ইতিহাস নেই। তাঁর স্বামী বিদেশে থাকেন। তবে অতি সম্প্রতি ওই নারীর স্বামীও দেশে আসেননি।’
তবে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই জানিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, ‘এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। এটি আগেও দেশে পাওয়া গেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার হার খুবই কম। আমাদের আরও সতর্ক হতে হবে। মাস্ক পরা, হাত ধোয়া, হাইজিন মেনটেইন করা, প্রচুর পানি পান করতে হবে। যাদের দুই থেকে তিনটি রোগের জটিলতা আছে, যাদের বয়স ৫ বছরের কম ও ৬৫ বছরের বেশি, তারা এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বেন।’
ইনফ্লুয়েঞ্জা ধরনের এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে বহুসংখ্যক ব্যক্তি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। তবে ভাইরাসটি সম্পর্কে এখনো কোনো সতর্কতা জারি করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
আক্রান্ত ওই রোগী বর্তমানে ঢাকা সংক্রামক ব্যাধি হাসপাতালে ভর্তি রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। বর্তমানে সেখানে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তবে রোগীর অবস্থা আগের চেয়ে ভালো হচ্ছে বলে জানা গেছে।
আক্রান্ত ওই নারীকে গতকাল এই হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর গ্রীন রোডের সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এইচএমপিভি ভাইরাস শনাক্ত হওয়ায় তাঁকে সংক্রামক ব্যাধি হাসপাতালে নেওয়া হয়।

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন ও হামের উপসর্গে ৫৬০ জনের মৃত্যু হয়েছে।
১ দিন আগে
বিশ্বজুড়ে তরুণী ও কম বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের প্রকোপ নজিরবিহীনভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন চিকিৎসকেরা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, বয়স্কদের তুলনায় তরুণীদের মধ্যে রোগটি অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। আরও উদ্বেগের বিষয় হলো, কম বয়সে টাইপ-২ ডায়াবেটিস হলে তা অত্যন্ত দ্রুত...
২ দিন আগে
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যু নেই। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে ৯২ জন এবং হামের উপসর্গে মোট ৫৫৬ জনের মৃত্যু হয়েছে।
২ দিন আগে
আকাশে মেঘের ঘনঘটা, ঝুম বৃষ্টি আর মাটির সোঁদা গন্ধ—বাঙালির জীবনে বর্ষা নিয়ে আসে এক অদ্ভুত স্নিগ্ধতা। কিন্তু এই রূপসী বর্ষার হাত ধরেই প্রতিবছর আমাদের মাঝে হাজির হয় ডেঙ্গু নামের এক নীরব ঘাতক। বর্ষা মৌসুমে দেশজুড়ে এডিস মশার প্রজনন এবং ডেঙ্গু জ্বরের প্রকোপ আশঙ্কাজনক বেড়ে যায়।
২ দিন আগে