Ajker Patrika
ফিফা বিশ্বকাপ ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়র
# লেফট উইং

ভিনিসিয়ুস জুনিয়র

ব্রাজিল
ব্রাজিল
রিয়াল মাদ্রিদ
জন্ম তারিখ১২ জুলাই ২০০০
পছন্দের পা
ক্লাবরিয়াল মাদ্রিদ
দলব্রাজিল
গোল
ক্যাপস

পরিচিতি

 

ব্রাজিলের নতুন আশার নাম ভিনিসিউস

 

একসময় তাঁকে নিয়ে প্রশ্ন ছিল অনেক। অসাধারণ গতি আছে, ড্রিবল আছে, কিন্তু বড় ম্যাচের চাপ নিতে পারবেন তো? গোলের সামনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে পারবেন তো? সেই তরুণ ভিনিসিউস জুনিয়র এখন শুধু রেয়াল মাদ্রিদের নয়, পুরো ব্রাজিলের স্বপ্নের প্রতীক।

২৪ বছরের বিশ্বকাপ খরা কাটানোর মিশনে এবার ব্রাজিলের সবচেয়ে বড় ভরসাগুলোর একটি নাম ভিনিসিয়ুস জুনিয়র

রিও ডি জেনেইরোর সাও গন্সালো থেকে উঠে আসা এই তারকা ছোটবেলা থেকেই ফুটবল খেলতেন রাস্তায় আর ফুটসালে। সেখান থেকেই গড়ে ওঠে তার বল নিয়ন্ত্রণ, ক্ষিপ্রতা আর এক বনাম এক পরিস্থিতিতে প্রতিপক্ষকে হারিয়ে দেওয়ার ক্ষমতা। পরে ফ্ল্যামেঙ্গোর একাডেমিতে যোগ দিয়ে খুব দ্রুতই নিজেকে আলাদা করে তোলেন।

মাত্র ১৮ বছর বয়সে ইউরোপে পাড়ি জমান তিনি। রিয়াল মাদ্রিদে শুরুর সময়টা সহজ ছিল না। গোল মিস, সিদ্ধান্তহীনতা আর ধারাবাহিকতার অভাবে নিয়মিত সমালোচিত হয়েছেন। কিন্তু ধীরে ধীরে নিজের দুর্বলতাগুলোকে শক্তিতে পরিণত করেছেন ভিনিসিউস। এখন তিনি বিশ্বের সবচেয়ে ভয়ংকর উইঙ্গারদের একজন।

বাম প্রান্ত দিয়ে দৌড়ে উঠে ডিফেন্ডারদের ছিটকে ফেলা, হঠাৎ গতির বিস্ফোরণে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া কিংবা বড় মুহূর্তে গোল করে দলকে বাঁচানো—এসব এখন তার স্বাভাবিক ব্যাপার। ক্লাব ফুটবলের সবচেয়ে বড় ইউরোপীয় মঞ্চ চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও নিজেকে প্রমাণ করেছেন একাধিকবার।রেয়ালের হয়ে জিতেছেন লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগসহ অসংখ্য শিরোপা। ব্যক্তিগত অর্জনের তালিকাও দীর্ঘ। কিন্তু জাতীয় দলের জার্সিতে এখনও বড় কোনো ট্রফি জেতা হয়নি তার। এই অপূর্ণতা বিশ্বকাপ জিতেই ঘোচাতে চান তিনি

২০২২ বিশ্বকাপে তাঁর ঝলক দেখা গিয়েছিল। তবে ক্রোয়েশিয়ার কাছে বিপক্ষে হৃদয়ভাঙা বিদায়ের পর আবারও অপেক্ষা বাড়ে ব্রাজিলের। সেই আক্ষেপ নিয়েই নতুন বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কার্লো আনচেলত্তি, যিনি রিয়াল মাদ্রিদেও লম্বা সময় ভিনিসিয়ুস জুনিয়রের কোচ ছিলেন, ব্রাজিলের ডাগআউটে তাঁকে পাওয়াটা ভিনিসিয়ুসের জন্য আশির্বাদ হতে পারে তাঁকে কোচ ভালো জানেন, কোচের পরিকল্পনা কীভাবে বাস্তবায়ন করতে হয়, তার তালিম বার্নব্যুতে দিয়ে এসেছেন দুজনের এই বোঝাপড়া এবারের বিশ্বকাপে কাজে দেবে বলে বিশ্বাস ব্রাজিলিয়ানদের

অন্যান্য তারকা খেলোয়াড়