
চীনের তিব্বতে গত মঙ্গলবার স্থানীয় সময় ৯টা ৫ মিনিটে দিকে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ঘটনায় এখন পর্যন্ত ১২৬ জন নিহত এবং অন্তত ১৮৮ জন আহত হওয়ার তথ্য আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে। তিব্বতের পাশাপাশি ভারত, নেপাল, ভুটান এবং বাংলাদেশও ভূ-কম্পন অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) মতে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.১ রিখটার স্কেল। তবে চীনের আর্থকোয়াক নেটওয়ার্ক সেন্টারের (সিইএনসি) তথ্য অনুসারে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৮। তিব্বতে ভয়াবহ এই ভূমিকম্পের দৃশ্য দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘তিব্বতে ভয়াবহ ভূমিকম্প। নিহত-৯৮। রহম করুন আল্লাহ।’ একই ক্যাপশনে একাধিক ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটি ইউটিউবেও পোস্ট করা হয়েছে।
‘প্রতিদিন কুমিল্লা’ নামে একটি ফেসবুক গ্রুপে আজিজুল হাকিম রায়হান (Azizul Hakim Raihan) নামের একটি অ্যাকাউন্ট থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১২টা ১৪ মিনিটে প্রকাশিত ভিডিওটি সবচেয়ে ভাইরাল। পোস্টটিতে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ১ হাজার ৬০০ রিঅ্যাকশন পড়েছে এবং এটি ২৯ হাজারের বেশি দেখা হয়েছে। এসব পোস্টে ভিডিওটি সত্য মনে করে অনেকে কমেন্ট করেছে। আরিনা জান্নাত (Arina Jannat) নামে অ্যাকাউন্ট লিখেছে, ‘আল্লাহ হেফাজত করুক সাবাই কে।’
সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হলে ইংরেজি ভাষায় প্রচারিত জাপানভিত্তিক সংবাদ মাধ্যম নিপ্পন টিভি নিউজ ২৪ জাপানের (Nippon TV News 24 Japan) ইউটিউব চ্যানেলে ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি ২০২৪ সালের ৫ জানুয়ারি প্রকাশিত হয়। ভিডিও ধারণের তারিখ ২০২৪ সালের ১ জানুয়ারি উল্লেখ করা হয়েছে।

ভিডিওটির বিস্তারিত বিবরণী থেকে জানা যায়, জাপানের ইশিকাওয়া প্রশাসনিক এলাকার নোটো উপদ্বীপে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে একটি গাড়ির ড্যাশক্যামে মূহুর্তটি ধরা পড়ে।
এই সূত্রে আরও সার্চ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, জাপানে ২০২৪ সালের ১ জানুয়ারি তারিখে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সুনামির সৃষ্টি হয়। এই ঘটনায় সেসময় জাপানে অনেক ক্ষয়ক্ষতি হয়।
জাপানের সংবাদ মাধ্যম মাইনচির ওয়েবসাইট ও এনটিভির (NTV) ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিওতেও একই দৃশ্য দেখতে পাওয়া যায়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় ভাইরাল ভিডিওটি ২০২৪ সালের ১ জানুয়ারিতে জাপানে ভূমিকম্প আঘাত হানার। এই ঘটনাকে গত মঙ্গলবার তিব্বতে হওয়া ভূমিকম্পের দৃশ্য দাবিতে প্রচার করা হয়েছে।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৭ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
২০ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে