
গত ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হয়। জে২-৮২৪৩ (J2-8243) নামের এই ফ্লাইট আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরে যাওয়ার কথা ছিল। ওই দুর্ঘটনায় এ পর্যন্ত ৩৮ জন নিহত হওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে। এই বিমান বিধ্বস্ত হওয়ার আগের দৃশ্য দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, বিমানের ভেতরের মতো দেখতে একটি জায়গায় যাত্রীরা ভয়ে ভয়ে ‘আল্লাহু আকবার’ এবং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়ছেন। ক্যাপশনে লেখা আছে, ‘আজারবাইজান এ বিমান বিধ্বস্ত হওয়ার আগ মুহূর্তে বিমানের ভেতর এর দৃশ্য।’
বীথি ইসলাম (Bithe Islam) নামের ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২৯ ডিসেম্বর বিকেল ৪টার দিকে ভিডিওটি পোস্ট করা হয়। ভিডিওটিতে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ৪৭টি রিঅ্যাকশন পড়েছে এবং এটি প্রায় হাজারবার দেখা হয়েছে।
দাবিটির সত্যতা যাচাইয়ের জন্য ভিডিওটির কিছু কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করা হয়। এতে দেখা যায়, ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে ইনফো ট্রাফিক আলজেরিয়া (Info Trafic Algérie) নামের একটি ফেসবুক পেজে ভিডিওটি পোস্ট করা হয়।

পোস্টটির ক্যাপশনে লেখা, সে সময় আলজেরিয়ার আলজিয়ার্স থেকে তুরস্কের ইস্তাম্বুলের মধ্যকার এএইচ ৩০১৮ নং ফ্লাইটের বিমানটিতে প্রযুক্তিগত ত্রুটি দেখা যায়। এর কারণে বিমানে থাকা যাত্রী ও স্টাফদের নিরাপত্তার স্বার্থে উড্ডয়নের এক ঘণ্টা পর চালক বিমানটি আলজেরিয়ার হাউয়ারি বোমেডিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ ছাড়া ভিডিওটিতে যাত্রীদের ‘আল্লাহু আকবার’ ও ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ পড়তে শোনা যায়।
অর্থাৎ, গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের একটি ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগেই ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে।
এসব তথ্যের সূত্র ধরে আরও অনুসন্ধান করে আলজেরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম আলজেরিয়া প্রেস সার্ভিসে একটি সংবাদ পাওয়া যায়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর প্রকাশিত ওই প্রতিবেদন থেকেও উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় গত ২৫ ডিসেম্বরে আজারবাইজান এয়ারলাইনসের ফ্লাইট কাজাখস্তানে জরুরি অবতরণের সময় বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে বিমানের ভেতরের দৃশ্য দাবি করে ইন্টারনেটে প্রচারিত ভিডিওটি পুরোনো ও ভিন্ন ঘটনার।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৬ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
২০ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
৩ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে