কাছ থেকে টিভি দেখলে চোখের ক্ষতি হয় বলে ধারণা প্রচলিত আছে। এই কারণে বাবা-মায়েরা তাঁদের সন্তানকে টেলিভিশনের খুব কাছাকাছি বসে দেখতে দেন না। কিন্তু এই ধারণার কি বাস্তব ভিত্তি আছে? এ বিষয়ে চিকিৎসাবিজ্ঞান কী বলে তা জানার চেষ্টা করেছে আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগ।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন থেকে জানা যায়, ৭০ বছরের বেশি সময় আগে যুক্তরাষ্ট্রে টেলিভিশন বিক্রি শুরু হয়। তখন থেকেই কাছে বসে টিভি দেখলে চোখের ক্ষতি হওয়ার ধারণারও শুরু হয়।
যুক্তরাষ্ট্রের ব্রুকলিনের মাইমোনাইডস মেডিক্যাল সেন্টারের চক্ষুবিদ্যা বিভাগের চেয়ারম্যান ডা. নরম্যান সাফরার নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘১৯৫০ এর দশকের আগের টেলিভিশনগুলো এমন বিকিরণ নির্গত করত, যা সংস্পর্শে আসলে অনেকের চোখের সমস্যা হওয়ার ঝুঁকি থাকত। কিন্তু আধুনিক টেলিভিশনগুলো যথাযথ সুরক্ষাসহ তৈরি করা হয়। তাই এটি চোখের জন্য আর ক্ষতিকর না।’
তিনি আরও বলেন, ‘দীর্ঘক্ষণ যাবত টেলিভিশনের স্ক্রিনে তাকিয়ে থাকলে কেউ অন্ধ হবে না। তবে এতে কারও কারও চোখে ক্লান্তি আসতে পারে। ক্লান্তি দূর করতে টেলিভিশন দেখার সময় ঘরে যথেষ্ট আলোর ব্যবস্থা রাখা ও মাঝে মাঝে স্ক্রিন থেকে চোখ সরিয়ে বিশ্রাম নিলে কাজে দেয়।’
এই বিষয়ে আমেরিকান একাডেমি অব অফথালমোলজির ওয়েবসাইটে ডা. লি আর ডাফনারের একটি মন্তব্য পাওয়া যায়। তিনি বলেছেন, ‘এটি একটি পুরোনো ভুল ধারণা। খুব কাছে বসে টিভি দেখলে চোখের দৃষ্টির ক্ষতি হবে না। তবে চোখের কিছুটা ক্লান্তি হতে পারে।’
কাছ থেকে টেলিভিশন দেখে শিশুরা বড়দের চেয়ে ভালো মনোযোগ দিতে পারে এবং তাতে চোখে চাপ পড়েনা। এ কারণে শিশুদের কাছ থেকে বই পড়া বা টিভি দেখার অভ্যাস সচরাচর পাওয়া যায়। কাছ থেকে দেখার কারণে শিশু বা প্রাপ্তবয়স্কদের চোখের ক্ষতি হয় এমন কোনো প্রমাণ নেই। তবে সময়ের সময়ের সঙ্গে শিশুদের কাছ থেকে দেখার অভ্যাস চলে যায়।
কানাডার মন্ট্রিল শিশু হাসপাতালের ওয়েবসাইটের প্রতিবেদন থেকে জানা যায়, খুব কাছে বসে টিভি দেখলে শিশুদের চোখের ক্ষতি হওয়ার পক্ষে কোনো প্রমাণ নেই। তবে সাময়িকভাবে চোখের ওপর চাপ পড়তে পারে। যদি বাচ্চারা অনেক্ষণ টিভি, কম্পিউটার বা ভিডিও গেমের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে, তাহলে তাঁদের চোখের পলক না ফেলার প্রবণতা হতে পারে। কাছে বসে টিভি দেখলে চোখের সমস্যা না হলেও ক্ষীণদৃষ্টিজনিত সমস্যায় ভোগা শিশুদের ক্ষেত্রে হতে পারে। তাই শিশুর চোখ পরীক্ষা করানো উচিত।
যুক্তরাষ্ট্রের সান এন্টোনিওতে অবস্থিত ইউনিভার্সিটি অব টেক্সাস হেলথ সায়েন্স সেন্টারের ওয়েবসাইট থেকে জানা যায়, খুব কাছে বসে টিভি বা কম্পিউটারের স্ক্রিন দেখলে তা চোখের ওপর নেতিবাচক প্রভাব ফেলে না। তবে কাছের জিনিস ঝাপসা দেখা ব্যক্তিদের জন্য তা অস্বস্তিকর অভিজ্ঞতা হতে পারে।

‘শুধুমাত্র শিবিরকে ভালো লাগার কারণে যদি আমায় ছাত্রদল থেকে বহিষ্কারও করে, তাতেও আমার কোনো আফসোস নেই। আমি সর্বদা ইনসাফের পক্ষে’—শেখ তানভীর বারী হামিমের নামে এমন মন্তব্য সম্বলিত একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১২ ঘণ্টা আগে
ফেসবুকে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের নামে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। দাবি করা হয়েছে, বর্তমান সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের পরিণতি সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মুরাদ হাসান—এর মতো হবে। ফটোকার্ডটি বিভিন্ন ফেসবুক পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়ে
১৫ ঘণ্টা আগে
‘বাংলাদেশে টিকটক প্ল্যাটফর্ম বন্ধ করতে যাচ্ছে সরকার’—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। বর্তমান সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী মাহবুব আনামের উদ্ধৃতি দিয়ে প্রচারিত ফটোকার্ডটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
২ দিন আগে
চলচ্চিত্রে ধূমপানের দৃশ্য থাকলে জাতীয় পুরস্কার নয়—এমন দাবিতে জাতীয় দৈনিক কালের কণ্ঠের লোগো সংবলিত একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফটোকার্ডটি শেয়ার করেছেন লেখক ও অ্যাকটিভিস্ট ফাহাম আবদুস সালাম, তাসলিমা নাসরিনসহ অনেকে।
৩ দিন আগে